রাজধানীর মোহাম্মদপুর থানার ডাইনিং হলের আধুনিকায়ন ও বৈঠকখানার উদ্বোধন করা হয়েছে।

১৭ ফেব্রুয়ারি শনিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান এর উদ্বোধনী ফলক উন্মোচন করেন। শেষে বিশেষ মোনাজাত করা হয়।

তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার এইচ এম আজিমুল হকের তত্ত্বাবধানে এই কার্যক্রমের সার্বিক পরিকল্পনা ও বাস্তবায়নে ছিলেন মোহাম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহফুজুল হক ভূঞা।

এ সময় ডিএমপি কমিশনার হাবিবুর রহমান থানা কম্পাউন্ডে একটি কৃষ্ণচূড়া গাছের চারা রোপণ করেন।

এদিন সন্ধ্যায় কমিশনার মোহাম্মদপুর থানা কম্পাউন্ডে পৌঁছালে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) এ কে এম হাফিজ আক্তার, যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার, তেজগাঁও গোয়েন্দা বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) আশরাফুল ইসলাম আশরাফ, মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মৃত্যুঞ্জয় দে সজল প্রমুখ।