ঢাকা
২৬ আগস্ট ২০২৬
শিরোনাম
জিম্মায় দেওয়ার ১২ দিনেই গাজীপুর সাফারি পার্কে ফিরল ‘সম্রাট-নিহারকলি’ নিরাপদ ও টেকসই মাছ উৎপাদনে গবেষণায় জোর দিতে হবে: গাকৃবি উপাচার্য ‘স্মার্ট ও গ্রিন ঢাকা’ গড়তে ডিএসসিসির ১,৯০৪ কোটি টাকার উন্নয়ন পরিকল্পনা ষষ্ঠ থেকে স্নাতক পর্যন্ত মেয়েদের উপবৃত্তি ফের চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর বাড়ির ছাদে ইয়াবা সেবনে বাধা দেওয়ায় রংপুরে চারজনকে হত্যা ভূরুঙ্গামারীতে জিপিএ-৫ পাওয়া ১০৫ শিক্ষার্থীকে সংবর্ধনা ঝালকাঠি সদর হাসপাতালে অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে দিনব্যাপী প্রশিক্ষণ ২০২৭ সালের এসএসসির সময়সূচি চূড়ান্ত, পরীক্ষা শুরু ১৪ মার্চ জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী অটোরিকশা চার্জ দেওয়ার সময় শর্টসার্কিট, ৩০ মিনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে,ক্ষয়ক্ষতি ৩০ লাখ
Advertise with us

নাকফুল হারালেন পরীমনি!

শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬   ৭১ বার পঠিত
নাকফুল হারালেন পরীমনি!

ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমনি। গেল কয়েক বছরে অভিনয় নিয়ে খুব একটা ব্যস্ত না থাকলেও সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ইস্যুতে বরাবরই সরব থাকেন, আসেন সংবাদ শিরোনামে।

হরহামেশাই নিজের ব্যক্তিগত মুহূর্তের ছবি তাকে শেয়ার করতে দেখা যায়। শুক্রবার (১০ এপ্রিল) সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের বেশ কিছু নতুন ছবি প্রকাশ করেছেন এই চিত্রনায়িকা, যেখানে তাকে ল্যাভেন্ডার রংয়ের শাড়ি পরিহিত অবস্থায় দেখা যায়।পোশাকের সঙ্গে মিলিয়ে হাতে চুড়ি ও কানে দুল পড়েছেন। কপালে ছিল টিপ। এভাবে স্নিগ্ধ ও পরিপাটি সাজে এই চিত্রনায়িকা তার সৌন্দর্য্য ফুটিয়ে তুললেও একটা জিনিসের অভাব ছিল। সেদিকেই ইঙ্গিত করে ছবির ক্যাপশনে পরী লেখেন, ‘আমার নাকফুলটা হারিয়ে গেছে!’

অভিনেত্রীর এমন লুক দেখে পোস্টের মন্তব্যের ঘরে তাকে প্রশংসায় ভাসাতে দেখা যায় অনুসারীদের।

একই দিন বিকালে আরেকটি ফেসবুক পোস্টে পরীমনি তিনটি ছবি শেয়ার করেন। ছবিগুলোতে দেখা যায়, একটি লাল-কালো ফ্লোরাল প্রিন্টের পোশাকে জানালার পাশে বসে আছেন তিনি। ছবিতে তাকে নানান ভঙ্গিমায় দেখা যায়।

তিনটি ছবির একটিতে আবার মুখ ফিরিয়ে ছিলেন, শুধু দেখা যায় তার পেছনে লম্বা খোলা চুল। কখনো গালে, আবার কখনো কাঁধে হাত দিয়ে ভিন্ন ভঙ্গিতে নিজেকে মেলে ধরেন। পোস্টের ক্যাপশনে দিয়েছেন শুধু একটি লাল গোলাপের ইমোজি। পোস্টটি শেয়ার করার এক ঘণ্টার মাথায় ১৬ হাজারের বেশি রিয়েকশন ও দেড় হাজারের বেশি মন্তব্য পড়েছে। সেখানে নেটিজেনদের একাংশ তার রূপের প্রশংসা করলেও বড় একটি অংশ তার বর্তমান সম্পর্ক নিয়ে কৌতূহলী হয়ে ওঠেন। বিশেষ করে তার জীবনে নতুন কোনো মানুষের আগমন ঘটেছে কিনা বা তিনি আবারও বিয়ের কথা ভাবছেন কিনা- এ ধরনের প্রশ্ন করা হয় সেখানে।

শোনা যাচ্ছে, বর্তমানে এই অভিনেত্রীর হাতে বেশ কিছু নতুন সিনেমা ও ওটিটি কনটেন্টের কাজ রয়েছে। ব্যক্তিগত জীবনে সিংগেল মাদার হিসেবে জীবন কাটাচ্ছেন তিনি।

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ
SuMoTuWeThFrSa