ঢাকা
২৫ আগস্ট ২০২৬
শিরোনাম
ষষ্ঠ থেকে স্নাতক পর্যন্ত মেয়েদের উপবৃত্তি ফের চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর বাড়ির ছাদে ইয়াবা সেবনে বাধা দেওয়ায় রংপুরে চারজনকে হত্যা ভূরুঙ্গামারীতে জিপিএ-৫ পাওয়া ১০৫ শিক্ষার্থীকে সংবর্ধনা ঝালকাঠি সদর হাসপাতালে অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে দিনব্যাপী প্রশিক্ষণ ২০২৭ সালের এসএসসির সময়সূচি চূড়ান্ত, পরীক্ষা শুরু ১৪ মার্চ জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী অটোরিকশা চার্জ দেওয়ার সময় শর্টসার্কিট, ৩০ মিনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে,ক্ষয়ক্ষতি ৩০ লাখ ইবিতে সিসিআরটিবি’র ক্যান্সার সচেতনতায় অ্যান্টিক্যান্সার ফল বিতরণ কর্মসূচি হত্যার পর গোসল করে খেজুর ও ইয়াবা সেবন করে খুনিরা: পুলিশ কাকতাড়ুয়া পাপেট থিয়েটারের ৬ বছর পূর্তিতে দুই দিনব্যাপী পুতুলনাট্য উৎসব
Advertise with us

শুধু মেসির সঙ্গেই কেইনের পারফরম্যান্সের তুলনা হতে পারে: অ্যান্থনি গর্ডন

বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬   ১২৬ বার পঠিত
শুধু মেসির সঙ্গেই কেইনের পারফরম্যান্সের তুলনা হতে পারে: অ্যান্থনি গর্ডন

হারের শঙ্কা জেঁকে বসছিল ইংল্যান্ডকে। ডিআর কঙ্গোর বিপক্ষে ৭৪ মিনিট পর্যন্ত যে ১-০ ব্যবধানে পিছিয়ে ছিল তারা।

আটলান্টায় শেষ পর্যন্ত শঙ্কাটা সত্যি হতে দেননি হ্যারি কেইন। ১১ মিনিটের মধ্যে জোড়া গোল করে ইংল্যান্ডকে রোমাঞ্চকর জয় এনে দিয়েছেন বায়ার্ন মিউনিখের স্ট্রাইকার।
কেইন নায়ক হলে পার্শ্বনায়ক অ্যান্থনি গর্ডন। বদলি নেমে সতীর্থর দুই গোলে অ্যাসিস্ট করেছেন ইংল্যান্ডের ফরোয়ার্ড।

রুদ্ধশ্বাস জয়ের পর অধিনায়কের প্রশংসা করতেও কৃপণতা দেখাননি গর্ডন। ২৫ বছর বয়সী ফরোয়ার্ডের মতে, শুধু লিওনেল মেসির সঙ্গেই কেইনের পারফরম্যান্সের তুলনা হতে পারে।
কেইনের প্রশংসায় গর্ডন বলেছেন, ‘তার সঙ্গে থাকতে পারাটা দারুণ ব্যাপার। বিশ্ব ফুটবলের চূড়ায় থাকা একজনকে কাছ থেকে দেখাটা অন্যরকম এক ব্যাপার।

সে এমন এক মৌসুম কাটাচ্ছে যা শুধু মেসি করে দেখিয়েছে। সর্বকালের সেরা ফুটবলার মেসি বলে কথা। এতে বোঝা যায় কতটা উঁচুমাপের ফুটবল খেলছেন কেইন।’
৮৬ মিনিটে গর্ডনের পাস থেকে কেইনের দ্বিতীয় গোলটি ছিল দেখার মতো। বক্সের মাঝ থেকে একটু ডান দিকে সরে গিয়ে জোরাল শট নেন কেইন।

তা শুধু চেয়ে চেয়ে জালে জড়াতে দেখলেন কঙ্গোর গোলরক্ষক। এই গোল নিয়ে গর্ডন বলেছেন, ‘শটটা নেওয়ার সময়ই আমি জানতাম এটা গোল হতে যাচ্ছে। তাই আগেভাগেই উদযাপন শুরু করে দেই আমি। যে কেউ একটা ভালো গোল করতে পারে। বলকে পোস্টের একেবারে কোনায় পাঠাতে পারে কিন্তু সে যেভাবে দিনের পর দিন এটা করছে সেটাই হলো আসল। সত্যিই সে অসাধারণ খেলা উপহার দিচ্ছে।’

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ
SuMoTuWeThFrSa