ঢাকা
২৫ আগস্ট ২০২৬
শিরোনাম
ষষ্ঠ থেকে স্নাতক পর্যন্ত মেয়েদের উপবৃত্তি ফের চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর বাড়ির ছাদে ইয়াবা সেবনে বাধা দেওয়ায় রংপুরে চারজনকে হত্যা ভূরুঙ্গামারীতে জিপিএ-৫ পাওয়া ১০৫ শিক্ষার্থীকে সংবর্ধনা ঝালকাঠি সদর হাসপাতালে অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে দিনব্যাপী প্রশিক্ষণ ২০২৭ সালের এসএসসির সময়সূচি চূড়ান্ত, পরীক্ষা শুরু ১৪ মার্চ জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী অটোরিকশা চার্জ দেওয়ার সময় শর্টসার্কিট, ৩০ মিনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে,ক্ষয়ক্ষতি ৩০ লাখ ইবিতে সিসিআরটিবি’র ক্যান্সার সচেতনতায় অ্যান্টিক্যান্সার ফল বিতরণ কর্মসূচি হত্যার পর গোসল করে খেজুর ও ইয়াবা সেবন করে খুনিরা: পুলিশ কাকতাড়ুয়া পাপেট থিয়েটারের ৬ বছর পূর্তিতে দুই দিনব্যাপী পুতুলনাট্য উৎসব
Advertise with us

জাবিতে ছাত্রশিবিরের উদ্যোগে ‘জুলাই আপরাইজিং রান-২০২৬’ মিনি ম্যারাথন অনুষ্ঠিত

জাবি প্রতিনিধি
মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬   ২৭ বার পঠিত
জাবিতে ছাত্রশিবিরের উদ্যোগে ‘জুলাই আপরাইজিং রান-২০২৬’ মিনি ম্যারাথন অনুষ্ঠিত

জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতি ও চেতনাকে ধারণ করে এবং “Run Against Fascism” প্রতিপাদ্যকে সামনে রেখে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে ‘July Uprising Run 2026’ মিনি ম্যারাথন। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা এই ম্যারাথনের আয়োজন করে।

সোমবার (৩ আগস্ট) সকাল ৬টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এই ম্যারাথনের শুভ উদ্বোধন করা হয়। ক্যাম্পাসের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত এ প্রতিযোগিতায় প্রায় দেড় হাজার রানার অংশ নেন।

নির্ধারিত রুট অনুযায়ী ম্যারাথনটি কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে জীববিজ্ঞান অনুষদ, এমএমএইচ (মীর মশাররফ হোসেন) হল, ক্যাফেটেরিয়া, ছাত্রী হলসমূহ এবং চৌরঙ্গী প্রদক্ষিণ করে পুনরায় শহীদ মিনারে এসে শেষ হয়। আয়োজক ছাত্রশিবিরের পক্ষ থেকে প্রত্যেক নিবন্ধিত অংশগ্রহণকারীকে ইভেন্ট টি-শার্ট, রানিং কিট, জাতীয় পতাকা এবং ম্যারাথন শেষে সকালের নাশতা প্রদান করা হয়।

ম্যারাথনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম। এ সময় আরও উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু)-এর নেতৃবৃন্দ, ছাত্রশিবিরের কেন্দ্রীয় ও বিশ্ববিদ্যালয় শাখার নেতৃবৃন্দ এবং বিভিন্ন ছাত্রসংগঠনের প্রতিনিধিরা।

উদ্বোধনী বক্তব্যে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম বলেন, “আমরা জুলাই ধারণ করতে ব্যর্থ হয়েছি। এখানে দেশের কাঠামোগত একটি পরিবর্তন আমরা চেয়েছিলাম। জুডিশিয়ারি, এডমিনিস্ট্রেশন, ডিফেন্স ফোর্সহ রাষ্ট্রের সব গুরুত্বপূর্ণ অর্গানসগুলো অটোনোমাসলি ফাংশন করবে, বাংলাদেশের করাপশন বন্ধ হবে এবং ট্রান্সপারেন্সি ইনসিওর করা সম্ভব হবে এমনটাই আমাদের প্রত্যাশা ছিল। কিন্তু জুলাইয়ের পরে আমরা দেখেছি শুধু ক্ষমতার হাত বদল হয়েছে, কার্যত কোনো সংস্কার বা পরিবর্তন হয়নি।”

এছাড়াও সরকারের উদ্দেশ্যে তিনি আরও বলেন, “যে কথাগুলো বলে বর্তমান ক্ষমতাসীন সরকার ক্ষমতায় আসীন হয়েছিল, তারা নিজের সাথেই আবার প্রতারণা করছে। আমরা চাই, এই সরকার যে রক্তের ওপরে দাঁড়িয়ে এসেছে, যে ত্যাগের বিনিময়ে গঠিত হয়েছে, তারা সেই ত্যাগের মূল্যায়ন করবে। অন্যথায় এই তরুণ সমাজ তাদের বিরুদ্ধে আবার দাঁড়িয়ে যাবে। আমরা বাংলাদেশকে নতুনভাবে গড়ে তুলতে চাই।”

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি মো. মোস্তাফিজুর রহমান বলেন, “শত শত শহীদ এবং আমাদের ত্যাগের বিনিময়ে অর্জিত জুলাই এবং আগস্ট মাসকে স্মরণীয় করে রাখতে এবং যুগে যুগে যারা ফ্যাসিস্ট হতে চায়, তাদেরকে একটি বার্তা দেওয়ার জন্যই মূলত আমাদের এই আয়োজন। শহীদ পরিবার ও জুলাইয়ের চেতনাকে বুকে ধারণ করে আমরা আগামীর বাংলাদেশ পুনর্নির্মাণ করব।”

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ
SuMoTuWeThFrSa