ঢাকা
৩০ আগস্ট ২০২৬
শিরোনাম
মোংলার মিরাজ শেখসহ গুমের শিকার সবাইকে খুঁজে বের করতে হবে: নাহিদ ইসলাম ‘আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস’ উপলক্ষে প্রধানমন্ত্রীর বার্তা জাবিতে জেইউআরএসের প্রথম আন্তর্জাতিক আন্তঃবিষয়ক গবেষণা সম্মেলন অনুষ্ঠিত আদালতের নির্দেশে জাহ্নবীর আপত্তিকর ৫৫২ লিংক সরানো হচ্ছে জুলাইয়ে ক্ষতিগ্রস্তদের পাশে থাকতে সর্বোচ্চ চেষ্টা করবে সরকার: প্রধানমন্ত্রী সংসদ ভবনের সামনে ব্যাগ ধরে ছিনতাইকারীর হ্যাঁচকা টানে শিক্ষিকার মৃত্যু, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ আবাসিক হোটেলে নারীর সঙ্গে রাতযাপনের অভিযোগ বিএনপি নেতা ‘ভাটা শহীদের’ বিরুদ্ধে গ্রামে সরবরাহ বাড়াতেই রাজধানীতে লোডশেডিং নভেম্বরে তুরস্ক সফরে যাবেন প্রধানমন্ত্রী কুড়িগ্রামকে সবুজ জেলায় গড়ার প্রত্যয়ে জেলা জলবায়ু সম্মেলন
Advertise with us

কোন ছবির জন্য পারিশ্রমিক বাড়ালেন শ্রদ্ধা কাপুর?

ডেস্ক রিপোর্ট
রবিবার, ৩০ আগস্ট ২০২৬   ১৫ বার পঠিত
কোন ছবির জন্য পারিশ্রমিক বাড়ালেন শ্রদ্ধা কাপুর?

ছবি: <--ছবির সোর্স সিলেক্ট করুন-->

‘স্ত্রী ২’-এর অভাবনীয় সাফল্যের পর থেকেই বলিউডে সাফল্যের নতুন উচ্চতায় রয়েছেন শ্রদ্ধা কাপুর। সেই সাফল্যের ধারাবাহিকতায় এবার নিজের পারিশ্রমিক এক লাফে প্রায় তিনগুণ বাড়িয়ে আলোচনায় এসেছেন জনপ্রিয় এই অভিনেত্রী। আর তার এই পারিশ্রমিক বৃদ্ধির কেন্দ্রে রয়েছে একটি ভিন্নধর্মী ও চ্যালেঞ্জিং সিনেমা।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে বেশ ভালো সময় কাটাচ্ছেন শ্রদ্ধা কাপুর। বক্স অফিসে ব্লকবাস্টার সাফল্যের পর এবার নতুন সিনেমার পারিশ্রমিক নিয়েও খবরের শিরোনামে এসেছেন তিনি। পরিচালক লক্ষ্মণ উটেকরের ‘ইথা’ সিনেমার জন্য প্রায় ১৫ কোটি রুপি পারিশ্রমিক নিচ্ছেন এই অভিনেত্রী। যা তার আগের পারিশ্রমিকের তুলনায় প্রায় তিনগুণ বেশি।

তবে শ্রদ্ধা কাপুর কিংবা সিনেমাটির নির্মাতাদের পক্ষ থেকে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। কিন্তু বলিউডের অন্দরে তার পারিশ্রমিক বাড়ানোর খবরটি বেশ জোরালোভাবেই ছড়িয়ে পড়েছে। বিশেষ করে চলতি দশকের অন্যতম সফল সিনেমা ‘স্ত্রী ২’-এর আকাশছোঁয়া সাফল্যের পরই শ্রদ্ধার ক্যারিয়ারে এই বড় পরিবর্তন এসেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

পরিচালক লক্ষ্মণ উটেকরের ‘ইথা’ নির্মিত হচ্ছে প্রখ্যাত লাবণী নৃত্যশিল্পী বিঠাবাঈ নারায়ণগাঁওকরের জীবনকে কেন্দ্র করে। সিনেমাটিতে শ্রদ্ধাকে তার পরিচিত গ্ল্যামারাস অবয়বের বাইরে সম্পূর্ণ ভিন্ন এক চরিত্রে দেখা যাবে। চরিত্রটির জন্য তাকে নতুনভাবে প্রস্তুত হতে হয়েছে বলে জানা গেছে। ফলে সিনেমাটি শ্রদ্ধার অভিনয়জীবনের অন্যতম বড় চ্যালেঞ্জ হিসেবেও বিবেচিত হচ্ছে।

ইতোমধ্যেই সিনেমাটির টিজার প্রকাশ্যে এসেছে। প্রকাশের পর থেকেই নেটদুনিয়ায় এটি ব্যাপক সাড়া ফেলেছে। টিজারে শ্রদ্ধার নতুন লুক এবং অভিনয়ের ঝলক দর্শকদের মধ্যে সিনেমাটি নিয়ে বাড়তি কৌতূহল তৈরি করেছে।

সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ৪ ডিসেম্বর ২০২৬ বড়পর্দায় মুক্তি পাওয়ার কথা রয়েছে বহুল প্রতীক্ষিত সিনেমা ‘ইথা’র।

 

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ
SuMoTuWeThFrSa