ঢাকা
৩০ আগস্ট ২০২৬
শিরোনাম
হুমায়ূন আহমেদ বেঁচে থাকলে আমার প্রতিভাটাকে কাজে লাগাতেন: অ্যাডলফ খান ক্লাস শুরুর এক মাস পেরোলেও হয়নি নোবিপ্রবির কেন্দ্রীয় ওরিয়েন্টেশন, আক্ষেপ নবীনদের ৫০-এ শুরু, ৫৯-এ অনার্স পাস বেলায়েতের জুলাই সনদ গুম করে ফেলেছে বিএনপি : নাসীরুদ্দীন পাটওয়ারী স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি মোংলার মিরাজ শেখসহ গুমের শিকার সবাইকে খুঁজে বের করতে হবে: নাহিদ ইসলাম ‘আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস’ উপলক্ষে প্রধানমন্ত্রীর বার্তা জাবিতে জেইউআরএসের প্রথম আন্তর্জাতিক আন্তঃবিষয়ক গবেষণা সম্মেলন অনুষ্ঠিত আদালতের নির্দেশে জাহ্নবীর আপত্তিকর ৫৫২ লিংক সরানো হচ্ছে জুলাইয়ে ক্ষতিগ্রস্তদের পাশে থাকতে সর্বোচ্চ চেষ্টা করবে সরকার: প্রধানমন্ত্রী
Advertise with us

৫০-এ শুরু, ৫৯-এ অনার্স পাস বেলায়েতের

গাজীপুর প্রতিনিধি:
রবিবার, ৩০ আগস্ট ২০২৬   ১২ বার পঠিত
৫০-এ শুরু, ৫৯-এ অনার্স পাস বেলায়েতের

ছবি: <--ছবির সোর্স সিলেক্ট করুন-->

পঞ্চাশ বছর বয়সে যখন অনেকে অবসরের পরিকল্পনা করেন, তখন নতুন করে বই-খাতা হাতে নিয়েছিলেন গাজীপুরের বেলায়েত শেখ। ২০১৭ সালে ৫০ বছর বয়সে নবম শ্রেণিতে ভর্তি হয়ে শুরু করেছিলেন শিক্ষাজীবনের দ্বিতীয় অধ্যায়। এরপর এসএসসি, এইচএসসি পেরিয়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। অবশেষে ৫৯ বছর বয়সে সাংবাদিকতা, যোগাযোগ ও মিডিয়া স্টাডিজ বিভাগ থেকে অনার্স পাস করে নিজের স্বপ্ন পূরণ করেছেন তিনি।

দীর্ঘ শিক্ষাবিরতির পর ২০১৭ সালে ঢাকার দারুল ইসলাম আলিম মাদ্রাসায় নবম শ্রেণিতে ভর্তি হন বেলায়েত শেখ। দুই বছর পর ২০১৯ সালে এসএসসি এবং ২০২১ সালে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন। এরপর উচ্চশিক্ষার স্বপ্ন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশ নেন তিনি।

পরে ২০২২ সালে স্টেট ইউনিভার্সিটিতে সাংবাদিকতা, যোগাযোগ ও মিডিয়া স্টাডিজ বিভাগে ভর্তি হন বেলায়েত। বয়সের বড় ব্যবধান, পারিবারিক নানা দায়িত্ব এবং আর্থিক চ্যালেঞ্জ কিছুই তাঁকে থামাতে পারেনি। নিয়মিত ক্লাস, পড়াশোনা ও পরীক্ষায় অংশ নিয়ে শেষ পর্যন্ত অর্জন করেন অনার্সের সনদ।

বেলায়েত শেখ বলেন, “শিক্ষার কোনো বয়স নেই। জীবনে যত বাধাই আসুক, ইচ্ছাশক্তি ও পরিশ্রম থাকলে স্বপ্ন পূরণ করা সম্ভব।” বয়সের কারণে যারা পড়াশোনা থেকে দূরে আছেন, তাঁদের আবার শিক্ষাজীবনে ফেরার আহ্বানও জানান তিনি।

তাঁর এই সাফল্যে পরিবার, সহপাঠী, শিক্ষক ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও বেলায়েত শেখের শিক্ষাজীবনের এই যাত্রা নিয়ে ইতিবাচক আলোচনা হচ্ছে।

৫০ বছর বয়সে নবম শ্রেণির শিক্ষার্থী হিসেবে যে যাত্রা শুরু করেছিলেন বেলায়েত শেখ, ৫৯ বছর বয়সে এসে সেই যাত্রা তাঁকে পৌঁছে দিয়েছে অনার্সের মঞ্চে। তাঁর এই অর্জন প্রমাণ করে বয়স নয়, শিক্ষার পথে এগিয়ে যাওয়ার জন্য সবচেয়ে বেশি প্রয়োজন ইচ্ছাশক্তি ও অধ্যবসায়।

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ
SuMoTuWeThFrSa