ঢাকা
০১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
ভারত সিরিজ বাতিল হয়নি, দুই বোর্ডই চায় হোক: তামিম ইকবাল ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে বৈঠক করলেন নরেন্দ্র মোদি বিমানবন্দর থানা শাখার ছাত্রদল সভাপতি ও সম্পাদক বহিষ্কার নবম পে-স্কেলের অনুমোদন দিল মন্ত্রিসভা জাবি অ্যাডভেঞ্চার সোসাইটির নতুন কমিটির নেতৃত্বে ইমদাদ-ইন্দ্রনীল ‎ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কবি নজরুল ক্যাম্পাসে ২০২৫-২৬ সেশনের ভর্তি সহায়তায় রাষ্ট্রবিজ্ঞান অ্যাসোসিয়েশন মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানে কোনো ঝুঁকি দেখছে না ঢাকা : হুমায়ুন হুমায়ূন আহমেদ বেঁচে থাকলে আমার প্রতিভাটাকে কাজে লাগাতেন: অ্যাডলফ খান ক্লাস শুরুর এক মাস পেরোলেও হয়নি নোবিপ্রবির কেন্দ্রীয় ওরিয়েন্টেশন, আক্ষেপ নবীনদের ৫০-এ শুরু, ৫৯-এ অনার্স পাস বেলায়েতের
Advertise with us

ভারত সিরিজ বাতিল হয়নি, দুই বোর্ডই চায় হোক: তামিম ইকবাল

ডেস্ক রিপোর্ট
সোমবার, ৩১ আগস্ট ২০২৬   ৭ বার পঠিত
ভারত সিরিজ বাতিল হয়নি, দুই বোর্ডই চায় হোক: তামিম ইকবাল

ছবি: <--ছবির সোর্স সিলেক্ট করুন-->

আগস্ট-সেপ্টেম্বরে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে বাংলাদেশ সফরে আসার কথা ভারতীয় ক্রিকেট দলের। তবে নির্ধারিত সূচি অনুযায়ী সিরিজটি আয়োজনের কোনো সম্ভাবনা নেই। দুই দেশের রাজনৈতিক টানাপড়েন বিবেচনায় অনেকেই মনে করছেন, সিরিজটি হয়তো পুরোপুরি বাতিলই হয়ে যাবে। তবে ভিন্নমত পোষণ করছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) তামিম ইকবাল।

গত রোববার (৩০ আগস্ট) একটি জনপ্রিয় ক্রীড়া প্ল্যাটফর্মে তামিম বলেন, ‘সিরিজটি (ভারত সিরিজ) হবে না, এমন সিদ্ধান্ত এখনো নেওয়া হয়নি।’

তিনি বলেন, ‘আমি আপনাদের একটি গুরুত্বপূর্ণ তথ্য দিই। দুই বোর্ডই চায় বিষয়টি হোক। বিসিসিআই ও বিসিবি দুই পক্ষই খুব আন্তরিক। আমরা নতুন সময়ের সুযোগও খুঁজছি। কোন সময়ে কীভাবে এটি আয়োজন করা যায়, তা নিয়ে আলোচনা চলছে। আনুমানিক একটি সময়ও ভাবা হচ্ছে, তখন এটি করা সম্ভব কি না সেটাও দেখা হচ্ছে। যদি আমি দেখতাম যে তাদের (ভারতের) উদ্দেশ্য নেতিবাচক, তাহলে আজ আপনাদের বলতাম না, “দেখা যাক কী হয়, আমরা আশাবাদী।” আমি এই কথাটাও বলতাম না। উদ্দেশ্য খুবই ইতিবাচক।’

তামিম আরও বলেন, ‘কিছু বিষয় আছে, যেগুলো আমাদের নিয়ন্ত্রণের বাইরে। আর বিসিবি সভাপতি হিসেবে আমি কখনো সেই সীমা অতিক্রম করতে চাই না। তবে দুই পক্ষেরই উদ্দেশ্য ভালো এবং আমরা নিয়মিত যোগাযোগ করছি। তারিখ নিয়েও আলোচনা হচ্ছে। কারণ বাংলাদেশও ব্যস্ত, ভারতও ব্যস্ত। বাংলাদেশের সামনে আরও তিনটি সিরিজ রয়েছে। একইভাবে ভারত ও বিসিসিআইও তাদের ম্যাচ নিয়ে ব্যস্ত। তবে এ বিষয়ে আমাদের নিয়মিত আলোচনা চলছে।’

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ
SuMoTuWeThFrSa