কক্সবাজারের ইনানীতে একটি রিসোর্টে আগুন লেগে পাঁচজন নিহত হয়েছেন। শনিবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে পাটুয়ারটেক এলাকার টুপটুপ রিসোর্টে এ অগ্নিকাণ্ড ঘটে। আগুনের ঘটনায় পর্যটকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান মজুমদার আগুনের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আগুন লাগার পর সকাল ৮টা থেকে স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট কাজ শুরু করে এবং সকাল ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। বর্তমানে সেখানে উদ্ধার কার্যক্রম চলছে। ঘটনার পর কথা বলার জন্য রিসোর্ট কর্তৃপক্ষকেও পাওয়া যাচ্ছে না বলে উল্লেখ করেন ওসি।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা মো. তালহা বিন জসিম জানিয়েছেন উখিয়া ফায়ার স্টেশনের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় সূত্র জানায়, সকালে হঠাৎ রিসোর্টটিতে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা শুরু করেন। উদ্ধার তৎপরতা চালিয়ে সকাল ১০টা পর্যন্ত পাঁচ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আরও নিখোঁজ থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। বর্তমানে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন ঘটনাস্থলে উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছে।



মন্তব্য করুন