মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সরকারি ছুটি হলেও জরুরিসেবা হিসেবে বুধবার চালু থাকবে মেট্রোরেল।

মঙ্গলবার ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড থেকে জানানো হয়েছে, নিয়মিত সময়সূচি অনুযায়ী ২১ ফেব্রুয়ারিতে মেট্রোরেল চলাচল করবে।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, শুধু শুক্রবার মেট্রোরেল বন্ধ থাকে। এদিন মেট্রোরেলের সাপ্তাহিক বন্ধ। এ ছাড়া অন্যান্য যেকোনো সরকারি ছুটি ও অনুষ্ঠানের দিন মেট্রোরেল চলাচল করবে।