পল্টন ট্রাজেডী দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী উত্তরা পূর্ব থানার আয়োজনে স্থানীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ৷

থানা আমীর ও মহানগরী মজলিসে শূরা সদস্য মাহফুজুর রহমানের সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারি সেক্রেটারী ডাঃ ফখরুদ্দিন মানিক ৷

থানা সেক্রেটারী আতিক হাসান রুবেলের সঞ্চালনায় সভায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন থানা নায়েবে আমীর সুলতান আহমেদ, আব্দুল্লাহ আল মুজাহিদ, মোহাম্মদ হাবীবুল্লাহ, মোঃ মনির হোসেন, হামিদুল হকসহ স্থানীয় নেতৃবৃন্দ ৷