ঢাকা
০৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
আইনের ফাঁকে আটকে রাখা যায় না মাদক কারবারি ও ছিনতাইকারীদের : আইজিপি আমরা ১৮ কোটি মানুষের পক্ষে রাস্তায় নেমেছি: জামায়াত আমির লংমার্চে বাধা দিলে ৬ দফা দাবি ১ দফায় পরিণত হবে: নাহিদ ইসলাম নেপালের সেই টানেলে শেষ হলো উদ্ধারকাজ, বেঁচে নেই আর কেউ কুড়িগ্রাম সীমান্তে ২১ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ রাবিতে তালা উপজেলা ছাত্রকল্যাণ সমিতির যাত্রা শুরু, নেতৃত্বে তানভীর-রাকিব শাড়িকাণ্ডে তানজিন তিশাকে অব্যাহতির প্রতিবেদনে নারাজি বাদী প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ তিন বছরে চার শতাধিক গার্মেন্টস কারখানা বন্ধ হয়েছে : সংসদে বাণিজ্যমন্ত্রী রাষ্ট্রপতি হওয়ার পর রবিবার প্রথমবার ঠাকুরগাঁও যাচ্ছেন মির্জা ফখরুল
Advertise with us

হুথিদের হামলায় সামরিক ড্রোন ধ্বংস, স্বীকার করল যুক্তরাষ্ট্র

ডে নাইট ডেস্ক
বুধবার, ২১ ফেব্রুয়ারি ২০২৪   ৬৭ বার পঠিত
হুথিদের হামলায় সামরিক ড্রোন ধ্বংস, স্বীকার করল যুক্তরাষ্ট্র

ইয়েমেনের হুথি বিদ্রোহীদের হামলায় মার্কিন সামরিক ড্রোন ধ্বংস হয়েছে। উপকূলে ড্রোনটিকে গুলি করে ধ্বংস করা হয়। হুথিদের হামলায় মার্কিন ড্রোন ধ্বংস হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগন।

বুধবার এক প্রতিবেদনে এএফপি জানিয়েছে, সোমবার ইয়েমেনের কাছে হুথিরা একটি সামরিক এমকিউ-৯ রিপার ড্রোন ধ্বংস করেছে বলে মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগন জানিয়েছে।

পেন্টগনের ডেপুটি মুখপাত্র সাবরিনা সিং সাংবাদিকদের বলেন, ড্রোনটি ইয়েমেনের হুথি-নিয়ন্ত্রিত অঞ্চলের উপকূলে লোহিত সাগরে পড়ে যায়। ড্রোনটি লক্ষ্য করে হুথিরা সারফেস টু এয়ার মিসাইল নিক্ষেপ করেছিল এবং এরপরই ড্রোনটি ভূপাতিত হয়।

সিএনএন জানিয়েছে, ইয়েমেনি এই সশস্ত্র গোষ্ঠী গত বছরের নভেম্বরে ইয়েমেনের উপকূলে একই মডেলের আরেকটি মার্কিন ড্রোন ভূপাতিত করেছিল। মনুষ্যবিহীন এই ড্রোনটি গোয়েন্দা তথ্য সংগ্রহের জন্য ব্যবহার করা হয়।

মূলত ফিলিস্তিনের গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলের হামলার প্রতিবাদে লোহিত সাগরে ইসরায়েল, যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের মালিকানাধীন জাহাজে হামলা চালাচ্ছে হুথিরা। হুথিদের ঠেকাতে ইয়েমেনে যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য পাল্টা যৌথ হামলা শুরু হয়েছে।

লোহিত সাগরে হুথিদের ফলে বিশ্বের বড় বড় শিপিং কোম্পানিগুলো তাদের রুট পরিবর্তন করে বাণিজ্য পরিচালনা করছে যাতে বেড়েছে সরবরাহ ব্যয়।

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ
SuMoTuWeThFrSa