ঢাকা
০৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
আইনের ফাঁকে আটকে রাখা যায় না মাদক কারবারি ও ছিনতাইকারীদের : আইজিপি আমরা ১৮ কোটি মানুষের পক্ষে রাস্তায় নেমেছি: জামায়াত আমির লংমার্চে বাধা দিলে ৬ দফা দাবি ১ দফায় পরিণত হবে: নাহিদ ইসলাম নেপালের সেই টানেলে শেষ হলো উদ্ধারকাজ, বেঁচে নেই আর কেউ কুড়িগ্রাম সীমান্তে ২১ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ রাবিতে তালা উপজেলা ছাত্রকল্যাণ সমিতির যাত্রা শুরু, নেতৃত্বে তানভীর-রাকিব শাড়িকাণ্ডে তানজিন তিশাকে অব্যাহতির প্রতিবেদনে নারাজি বাদী প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ তিন বছরে চার শতাধিক গার্মেন্টস কারখানা বন্ধ হয়েছে : সংসদে বাণিজ্যমন্ত্রী রাষ্ট্রপতি হওয়ার পর রবিবার প্রথমবার ঠাকুরগাঁও যাচ্ছেন মির্জা ফখরুল
Advertise with us

ইমরানের আশা পাকিস্তানে আইএমএফের সহায়তা বন্ধ হবে

ডে নাইট ডেস্ক
বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৪   ৭০ বার পঠিত
ইমরানের আশা পাকিস্তানে আইএমএফের সহায়তা বন্ধ হবে

পাকিস্তানের নির্বাচনে ভোট কারচুপি ও সহিংসতার অভিযোগ জানিয়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) বরাবর চিঠি লিখবেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ও দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। বৃহস্পতিবার (২২ ফেবব্রুয়ারি) রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে ইমরানের সাথে দেখা করার পর সাংবাদিকদের এসব কথা বলেন পিটিআই নেতা আলী জাফর। খবর জিও নিউজের। সংস্থাটি যাতে ইসলামাবাদের প্রতি তাদের সমর্থন ও সহায়তা বন্ধ করে দেয় এমন দাবিও জানাবেন কারাবন্দি ইমরান খান বলেও জানান আলী জাফর।

জাফর বলেন, ইমরান খান আজ আইএমএফকে চিঠি দেবেন। আইএমএফ, ইইউ এবং অন্যান্য সংস্থার সনদে বলা হয়েছে যে সুশাসন থাকলেই তারা একটি দেশে কাজ করতে বা ঋণ দিতে পারে।

তিনি আরও বলেন, পাকিস্তানের সংবিধানের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি ধারা হলো- গণতান্ত্রিক দেশ হওয়া। যে দেশে গণতন্ত্র থাকে না, সেখানে এই আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলো কাজ করতে পারে না, কাজ করা উচিতও না।

গণতন্ত্রের মূল স্তম্ভ হল একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন উল্লেখ করে এই পিটিআই নেতা বলেন, গোটা বিশ্ব দেখেছে কীভাবে জাতির ম্যান্ডেট চুরি করা হয়েছিলো। প্রাক-নির্বাচন কারচুপির কথা বাদ দেওয়া যাক, ভোট-পরবর্তী কারচুপিতে পিটিআই-এর বিজয়ী প্রার্থীদের কাছ থেকে জয় ছিনিয়ে নেওয়া হয়েছে।

গেলো বছর অর্থনৈতিক পুনরুদ্ধারে (বেলআউট) পাকিস্তানের জন্য তিন বিলিয়ন বা ৩০০ কোটি মার্কিন ডলার ঋণ অনুমোদন দেয় আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। এর ফলে খেলাপি হওয়ার ঝুঁকি থেকে বেঁচে যায় দক্ষিণ এশিয়ার দেশটি।

এর আগে গেলো ৮ ফেব্রুয়ারি নানা নাটকীয়তা ও সহিংসতার মধ্যদিয়ে পাকিস্তানের সাধারণ নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়। ভোটে এককভাবে কোনো দলই সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি। তবে বেশি ভোট পেয়ে এগিয়ে আছেন ইমরান খানের দল পিটিআই-সমর্থিত স্বতন্ত্ররা।

পাকিস্তান তেহরিক-ই ইনসাফ (পিটিআই) সমর্থিত স্বতন্ত্ররা অপ্রত্যাশিতভাবে ৯৩ আসন জিতেছে। কিন্তু সরকার গঠনের জন্য তাদের যথেষ্ট আসন ছিলো না। অন্যদিকে পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) ৭৫ ও পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) ৫৪ আসনে জয় পায়।

সবশেষ বুধবার দেশটিতে নতুন সরকার গঠনে চুক্তিতে পৌঁছেছে নওয়াজ-শাহবাজের পিএমএল-এন এবং বিলওয়াল ভুট্টো জারদারির পিপিপি। এ ব্যাপারে দুই দলের মধ্যে একটি আনুষ্ঠানিক সমঝোতা চুক্তি হয়েছে। তবে ইমরানের দাবি জনমত তার দলের দিকে, এই সরকার জনগণের কাছে বৈধ নয়।

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ
SuMoTuWeThFrSa