ঢাকা
০৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
মাঠ-অবকাঠামো সংস্কারের দাবিতে জাবির প্রশাসনিক ভবনে তালা ২ দিনের সফরে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল পতিত স্বৈরাচার আসলে আপনিও কিন্তু তার থেকে রক্ষা পাবেন না ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর আইনের ফাঁকে আটকে রাখা যায় না মাদক কারবারি ও ছিনতাইকারীদের : আইজিপি আমরা ১৮ কোটি মানুষের পক্ষে রাস্তায় নেমেছি: জামায়াত আমির লংমার্চে বাধা দিলে ৬ দফা দাবি ১ দফায় পরিণত হবে: নাহিদ ইসলাম নেপালের সেই টানেলে শেষ হলো উদ্ধারকাজ, বেঁচে নেই আর কেউ কুড়িগ্রাম সীমান্তে ২১ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ রাবিতে তালা উপজেলা ছাত্রকল্যাণ সমিতির যাত্রা শুরু, নেতৃত্বে তানভীর-রাকিব
Advertise with us

যুক্তরাষ্ট্রের রপ্তানি করা চালে ক্যানসারের উপাদান!

ডে নাইট ডেস্ক
শনিবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৪   ৭২ বার পঠিত
যুক্তরাষ্ট্রের রপ্তানি করা চালে ক্যানসারের উপাদান!

বিশ্বের বিভিন্ন দেশে চাল রপ্তানি করে যুক্তরাষ্ট্র। এর মধ্যে রয়েছে ক্যারিবীয় দ্বীপপুঞ্জের দেশ হাইতি। দেশটির আমদানিকৃত চালের বেশির ভাগই আসে আমেরিকা থেকে। এবার সেই চালে অতিরিক্ত মাত্রায় আর্সেনিক ও ক্যাডমিয়ামসহ বিভিন্ন ভারী ধাতু পাওয়া গেছে। এসব উপাদান ক্যানসার ও হৃদরোগের ঝুঁকি বাড়াতে পারে।

বার্তা সংস্থা রয়টার্স বলছে, আমেরিকার মিশিগান বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক সম্প্রতি এসব চাল পরীক্ষা করে এই তথ্য জানান। গবেষণা থেকে তাঁরা জানতে পারেন, হাইতির মাটিতে উৎপাদিত চালের তুলনায় আমেরিকা থেকে আমদানি করা চালে আর্সেনিক ও ক্যাডমিয়ামের ঘনত্ব গড়ে প্রায় দ্বিগুণ। কিছু আমদানি করা চালে এসব উপাদানের উপস্থিতি আন্তর্জাতিক মাত্রাও অতিক্রম করেছে।

গবেষণার বরাতে রয়টার্স বলছে, আমদানি করা প্রায় সব চালেই পাওয়া এসব উপাদান শিশুদের জন্য মার্কিন খাদ্য ও ওষুধ প্রশাসনের (এফডিএ) সুপারিশ করা মাত্রাকেও ছাড়িয়ে গেছে। গবেষণায় অন্যান্য আমদানিকারক দেশে বিষাক্ত পদার্থের মাত্রা মূল্যায়ন করা হয়নি। এ ব্যাপারে এফডিএর কাছে জানতে চায় রয়টার্স। কিন্তু কোনো মন্তব্য পাওয়া যায়নি।

আমেরিকার মিশিগান বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা বলছেন, আর্সেনিক ও ক্যাডমিয়ামসহ বিভিন্ন ভারী ধাতু মানুষের দেহে প্রবেশ করতে পারে। এ ছাড়া এগুলো খাবার ও পানিতে মিশে যায়। এ কারণে এসব উপাদান ক্যানসার ও বিভিন্ন হৃদরোগের ঝুঁকি বাড়াতে পারে।

মেক্সিকো ও জাপানের পাশাপাশি হাইতিও আমেরিকার চালের শীর্ষ ক্রেতাদের মধ্যে একটি। পশ্চিম গোলার্ধের সবচেয়ে দরিদ্র ক্যারিবীয় দেশটিতে চালের স্থানীয় দামের চেয়ে আমদানি করা চালের দাম কম। এ কারণে তারা বেশি আমদানি করে থাকে।

গবেষণায় বলা হয়, কম দামের কারণে আশির দশকে আমেরিকা থেকে চাল আমদানি শুরু করে হাইতি। দেশটি বাইরে থেকে ৯০ শতাংশ চাল আমদানি করে। এর বেশির ভাগই আসে আমেরিকা থেকে। সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন এই উদ্যোগে ভর্তুকি দিয়েছিলেন। যদিও পরে তিনি বলেন, এই সিদ্ধান্ত ভুল ছিল।

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ
SuMoTuWeThFrSa