ঢাকা
০৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
আইনের ফাঁকে আটকে রাখা যায় না মাদক কারবারি ও ছিনতাইকারীদের : আইজিপি আমরা ১৮ কোটি মানুষের পক্ষে রাস্তায় নেমেছি: জামায়াত আমির লংমার্চে বাধা দিলে ৬ দফা দাবি ১ দফায় পরিণত হবে: নাহিদ ইসলাম নেপালের সেই টানেলে শেষ হলো উদ্ধারকাজ, বেঁচে নেই আর কেউ কুড়িগ্রাম সীমান্তে ২১ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ রাবিতে তালা উপজেলা ছাত্রকল্যাণ সমিতির যাত্রা শুরু, নেতৃত্বে তানভীর-রাকিব শাড়িকাণ্ডে তানজিন তিশাকে অব্যাহতির প্রতিবেদনে নারাজি বাদী প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ তিন বছরে চার শতাধিক গার্মেন্টস কারখানা বন্ধ হয়েছে : সংসদে বাণিজ্যমন্ত্রী রাষ্ট্রপতি হওয়ার পর রবিবার প্রথমবার ঠাকুরগাঁও যাচ্ছেন মির্জা ফখরুল
Advertise with us

ট্রাম্পের কাছে ঘরের মাঠেও হারলেন নিকি হেইলি

ডে নাইট ডেস্ক
রবিবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৪   ৭০ বার পঠিত
ট্রাম্পের কাছে ঘরের মাঠেও হারলেন নিকি হেইলি

যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থিতার দৌড়ে নিজের জন্মস্থান সাউথ ক্যারোলিনাতেও ডোনাল্ড ট্রাম্পের কাছে হেরেছেন নিকি হেইলি। এর ফলে আগামী নভেম্বরে অনুষ্ঠিতব্য প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হওয়ার প্রতিযোগিতায় আরও এগিয়ে গেলেন ট্রাম্প।

এর আগের চারটি অঙ্গরাজ্যে অনুষ্ঠিত রিপাবলিকান পার্টির প্রাথমিক প্রার্থী নির্বাচনেও বড় জয় পেয়েছিলেন ৭৭ বছর বয়সী এ নেতা।

ট্রাম্পের মানসিক সুস্থতা নিয়ে প্রশ্ন ও তিনি ফের প্রেসিডেন্ট নির্বাচিত হলে যুক্তরাষ্ট্রে ‘অরাজকতা’ সৃষ্টি হবে দাবি করে জোরালো প্রচারণা চালিয়েছিলেন নিকি হেইলি। কিন্তু তার সেসব দাবি যে রিপাবলিকান শিবিরে খুব একটা প্রভাব ফেলতে পারেনি, তা প্রাথমিক ভোটের ফলাফলেই স্পষ্ট।

তাৎক্ষণিকভাবে সাউথ ক্যারোলিনায় ট্রাম্পের জয় ব্যবধান জানা যায়নি। তবে সেটি বেশ বড় হবে বলেই ধারণা করা হচ্ছে।

২০১০র দশকে সাউথ ক্যারোলিনার গভর্নর হিসেবে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেন নিকি হেইলি। রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার দৌড়ে অংশ নেওয়া একমাত্র নারীও তিনি।

অন্যান্য অঙ্গরাজ্যে হারলেও নিজের ‘ঘরের মাঠ’ সাউথ ক্যারোলিনায় জেতার আশা করেছিলেন নিকি। কিন্তু শেষ পর্যন্ত ট্রাম্পের ডানপন্থি ‘আমেরিকা ফার্স্ট’ ব্র্যান্ডের জনপ্রিয়তার সামনে দাঁড়াতে পারলেন না তিনি।

ট্রাম্প এর আগে আইওয়ায় ৩০ পয়েন্টে এবং নিউ হ্যাম্পশায়ারে ১০ পয়েন্টের ব্যবধানে জিতেছেন। নেভাদায় জয়ী হয়েছেন একেবারে বিনাপ্রতিদ্বন্দ্বিতায়। জয় পেয়েছেন ভার্জিন আইল্যান্ডের নির্বাচনেও।

বিশ্লেষকদের ধারণা, সাউথ ক্যারোলিনায় অন্তত ১৫ পয়েন্টের ব্যবধানে জয়ী হয়েছেন ট্রাম্প।

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ
SuMoTuWeThFrSa