ঢাকা
০৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
আইনের ফাঁকে আটকে রাখা যায় না মাদক কারবারি ও ছিনতাইকারীদের : আইজিপি আমরা ১৮ কোটি মানুষের পক্ষে রাস্তায় নেমেছি: জামায়াত আমির লংমার্চে বাধা দিলে ৬ দফা দাবি ১ দফায় পরিণত হবে: নাহিদ ইসলাম নেপালের সেই টানেলে শেষ হলো উদ্ধারকাজ, বেঁচে নেই আর কেউ কুড়িগ্রাম সীমান্তে ২১ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ রাবিতে তালা উপজেলা ছাত্রকল্যাণ সমিতির যাত্রা শুরু, নেতৃত্বে তানভীর-রাকিব শাড়িকাণ্ডে তানজিন তিশাকে অব্যাহতির প্রতিবেদনে নারাজি বাদী প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ তিন বছরে চার শতাধিক গার্মেন্টস কারখানা বন্ধ হয়েছে : সংসদে বাণিজ্যমন্ত্রী রাষ্ট্রপতি হওয়ার পর রবিবার প্রথমবার ঠাকুরগাঁও যাচ্ছেন মির্জা ফখরুল
Advertise with us

ফিলিস্তিনের প্রধানমন্ত্রী পদত্যাগ করলেন

ডে নাইট ডেস্ক
সোমবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৪   ৫৭ বার পঠিত
ফিলিস্তিনের প্রধানমন্ত্রী পদত্যাগ করলেন

ফিলিস্তিনের প্রধানমন্ত্রী মোহাম্মদ শাতায়েহ দেশটির রাষ্ট্রপতি মাহমুদ আব্বাসের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি। মূলত গাজায় চলমান ইসরায়েলি ‘গণহত্যার’ প্রতিবাদে পদত্যাগ করেছে তার সরকার।

বার্তা সংস্থা এএফপি ও কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদন বলা হয়েছে, আজ সোমবার মোহাম্মদ শাতায়েহ ফিলিস্তিনি ভূখণ্ডে ক্রমবর্ধমান উত্তেজনা এবং গাজায় নজিরবিহীন ‘গণহত্যার’ প্রতিবাদে তার সরকারের পদত্যাগপত্র জমা দেন।

মোহাম্মদ শাতায়েহ বলেছেন, ‘আমি প্রেসিডেন্টের (মাহমুদ আব্বাস) কাছে সরকারের পদত্যাগপত্র জমা দিয়েছি।’ তিনি আরও বলেছেন, ‘মূলত পশ্চিম তীর ও জেরুসালেমে নজিরবিহীন উত্তেজনা ও গাজা উপত্যকায় যুদ্ধ, গণহত্যা ও অনাহারের আলোকে পদত্যাগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

ফিলিস্তিনি কর্তৃপক্ষের এই প্রধানমন্ত্রী আরও বলেছেন, ‘আমি পরবর্তী পর্যায় দেখতে পাচ্ছি, যেখানে উদ্ভূত চ্যালেঞ্জগুলোর জন্য নতুন সরকারি ও রাজনৈতিক ব্যবস্থার প্রয়োজন যা গাজায় উদ্ভূত নয়া বাস্তবতাকে আমলে নেবে ও ফিলিস্তিনি ঐক্যের ওপর ভিত্তি করে ফিলিস্তিনিদের মধ্যে ঐকমত্য গড়ে তুলবে এবং ফিলিস্তিনি ভূখণ্ডে ফিলিস্তিনিদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করবে।’

শাতায়েহের সরকারের এই পদত্যাগ এমন এক সময়ে ঘটল যখন, ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের ওপর যুদ্ধ পরবর্তী গাজাসহ পুরো ফিলিস্তিনি ভূখণ্ডে শাসন কার্যক্রম চালানোর জন্য রাজনৈতিক একটি কাঠামো দাঁড় করানোর চাপ বাড়ছে।

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ
SuMoTuWeThFrSa