ঢাকা
০৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
মাঠ-অবকাঠামো সংস্কারের দাবিতে জাবির প্রশাসনিক ভবনে তালা ২ দিনের সফরে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল পতিত স্বৈরাচার আসলে আপনিও কিন্তু তার থেকে রক্ষা পাবেন না ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর আইনের ফাঁকে আটকে রাখা যায় না মাদক কারবারি ও ছিনতাইকারীদের : আইজিপি আমরা ১৮ কোটি মানুষের পক্ষে রাস্তায় নেমেছি: জামায়াত আমির লংমার্চে বাধা দিলে ৬ দফা দাবি ১ দফায় পরিণত হবে: নাহিদ ইসলাম নেপালের সেই টানেলে শেষ হলো উদ্ধারকাজ, বেঁচে নেই আর কেউ কুড়িগ্রাম সীমান্তে ২১ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ রাবিতে তালা উপজেলা ছাত্রকল্যাণ সমিতির যাত্রা শুরু, নেতৃত্বে তানভীর-রাকিব
Advertise with us

আসছে বিরল সূর্যগ্রহণ, দিন হবে রাতের মতো অন্ধকার

ডে নাইট ডেস্ক
সোমবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৪   ১০১ বার পঠিত
আসছে বিরল সূর্যগ্রহণ, দিন হবে রাতের মতো অন্ধকার

আগামী ৮ এপ্রিল বিরল এক সূর্যগ্রহণের সাক্ষী হতে চলেছে বিশ্ব। তবে সব সূর্যগ্রহণের মতো একই সাথে পৃথিবীর সব অঞ্চল থেকে দেখা যাবে না এটি। আগামী ৮ এপ্রিল উত্তর আমেরিকায় দেখা যাবে এই সূর্যগ্রহণ। মেক্সিকো, যুক্তরাষ্ট্র, কানাডাসহ ক্যারিবীয় অঞ্চলের বিভিন্ন স্থান থেকে দেখা যাবে এটি। এসময় সূর্যকে পুরোপুরি ঢেকে ফেলবে চাঁদ। খবর ফোর্বসের

পূর্ণগ্রাস সূর্যগ্রহণ হতে চলেছে এটি। যখন চাঁদ সূর্য এবং পৃথিবীর মাঝখানে চলে তখন ঘটে পূর্ণগ্রাস গ্রহণ। এই ঘটনার নেপথ্যে অন্যতম কারণ হল পৃথিবী সূর্যের চারপাশে ঘূর্ণায়মান অন্যদিকে চাঁদ পৃথিবীর চারদিকে ঘুরছে। চাঁদ যখন পৃথিবী এবং সূর্যের মাঝখানে চলে যায়, তখন চাঁদের দ্বারা বাধাপ্রাপ্ত হয় সূর্যের আলো। সূর্য যখন আংশিকভাবে ঢাকা পড়ে যায় চাঁদের জন্য তখন তাকে বলা হয় আংশিক সূর্যগ্রহণ। অন্যদিকে সূর্য যখন পুরোপুরি চাঁদের পেছনে চলে যায় তখন তাকে বলা হয় পূর্ণগ্রাস সূর্যগ্রহণ।
এজন্য ভোর কিংবা সন্ধ্যার মত আলো দেখা যাবে আশেপাশে সেইসাথে তাপমাত্রা কমে যাবে। নিশাচর প্রাণী অর্থাৎ যেসব প্রাণী রাতে সক্রিয় থাকে তারা জেগে উঠবে। সর্বশেষ ১৯৭০ সালে এমন সূর্যগ্রহণ দেখা গিয়েছিল উত্তর আমেরিকার এই অঞ্চলটি থেকে। পরবর্তীতে আবার দেখা যাবে ২০৭৮ সালে।

সূর্যগ্রহণটি যে অঞ্চলব্যাপী দৃশ্যমান থাকবে সেখানে প্রায় ৪ কোটি মানুষের বাস, যারা এটি উপভোগ করতে পারবে। ব্রহ্মাণ্ডের এই প্রাকৃতিক ঘটনায় চাঁদ যখন পৃথিবী ও সূর্যের মাঝে চলে আসবে, সেসময় চাঁদের গতিবেগ থাকবে ঘণ্টায় ২৪০০ কিলোমিটার।

এই বছরের প্রথম সূর্যগ্রহণ ২০২৪ সালের ৮ এপ্রিল ঘটবে। এই গ্রহন রাত ০৯ টা ১২ মিনিট থেকে রাত ০১ টা ২৫ মিনিট মধ্যরাত পর্যন্ত চলবে। এই সূর্যগ্রহণের মোট সময়কাল ৪ ঘন্টা ২৫ মিনিট স্থায়ী হবে। ৮ এপ্রিল ঘটতে যাওয়া এই গ্রহণ মীন এবং রেবতী নক্ষত্রে ঘটবে।

২০২৪ সালের দ্বিতীয় এবং শেষ সূর্যগ্রহণ ঘটবে ২ অক্টোবর। দ্বিতীয় সূর্যগ্রহণ ২ অক্টোবর রাত ৯টা ১৩ মিনিটে থেকে রাত ৩টে ১৭ মিনিট পর্যন্ত চলবে।

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ
SuMoTuWeThFrSa