ঢাকা
০৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
মাঠ-অবকাঠামো সংস্কারের দাবিতে জাবির প্রশাসনিক ভবনে তালা ২ দিনের সফরে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল পতিত স্বৈরাচার আসলে আপনিও কিন্তু তার থেকে রক্ষা পাবেন না ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর আইনের ফাঁকে আটকে রাখা যায় না মাদক কারবারি ও ছিনতাইকারীদের : আইজিপি আমরা ১৮ কোটি মানুষের পক্ষে রাস্তায় নেমেছি: জামায়াত আমির লংমার্চে বাধা দিলে ৬ দফা দাবি ১ দফায় পরিণত হবে: নাহিদ ইসলাম নেপালের সেই টানেলে শেষ হলো উদ্ধারকাজ, বেঁচে নেই আর কেউ কুড়িগ্রাম সীমান্তে ২১ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ রাবিতে তালা উপজেলা ছাত্রকল্যাণ সমিতির যাত্রা শুরু, নেতৃত্বে তানভীর-রাকিব
Advertise with us

পাকিস্তানে প্রথম নারী মুখ্যমন্ত্রী হলেন নওয়াজকন্যা

ডে নাইট ডেস্ক
সোমবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৪   ৭৮ বার পঠিত
পাকিস্তানে প্রথম নারী মুখ্যমন্ত্রী হলেন নওয়াজকন্যা

পাকিস্তানের প্রথম মুখ্যমন্ত্রী হলেন মরিয়ম নওয়াজ। পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজের (পিএমএল-এন) জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট তিনি।

আজ সোমবার (২৬ ফেব্রুয়ারি) পাঞ্জাবের মুখ্যমন্ত্রী পদে নির্বাচিত হয়েছেন মরিয়ম নওয়াজ। তিনি পিএমএল-এনের নেতা ও পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের মেয়ে এবং সাবেক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের ভাতিজি। খবর জিও নিউজ, ডনের

পাঞ্জাব প্রাদেশিক পরিষদে আজ মুখ্যমন্ত্রী নির্বাচনে ভোটাভুটি হয়। পিএমএল-এন মনোনীত প্রার্থী ছিলেন মরিয়ম। মরিয়ম ২২০ জন এমপির ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। ভোটাভুটি বয়কট করে সুন্নি ইত্তেহাদ কাউন্সিল (এসআইসি)। মরিয়মের প্রতিদ্বন্দ্বী ছিলেন এসআইসির প্রার্থী রানা আফতাব আহমাদ। তবে এসআইসি ভোটাভুটি বর্জন করায় তিনি কোনো ভোট পাননি।

ভোটের ফল জানিয়ে প্রাদেশিক স্পিকার মালিক আহমাদ খান মরিয়মকে বিজয়ী ঘোষণা করেন। এরপর স্পিকার মরিয়মকে মুখ্যমন্ত্রী ও পার্লামেন্ট নেতার আসনে বসার আহ্বান জানান।

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ
SuMoTuWeThFrSa