ঢাকা
০৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
মাঠ-অবকাঠামো সংস্কারের দাবিতে জাবির প্রশাসনিক ভবনে তালা ২ দিনের সফরে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল পতিত স্বৈরাচার আসলে আপনিও কিন্তু তার থেকে রক্ষা পাবেন না ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর আইনের ফাঁকে আটকে রাখা যায় না মাদক কারবারি ও ছিনতাইকারীদের : আইজিপি আমরা ১৮ কোটি মানুষের পক্ষে রাস্তায় নেমেছি: জামায়াত আমির লংমার্চে বাধা দিলে ৬ দফা দাবি ১ দফায় পরিণত হবে: নাহিদ ইসলাম নেপালের সেই টানেলে শেষ হলো উদ্ধারকাজ, বেঁচে নেই আর কেউ কুড়িগ্রাম সীমান্তে ২১ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ রাবিতে তালা উপজেলা ছাত্রকল্যাণ সমিতির যাত্রা শুরু, নেতৃত্বে তানভীর-রাকিব
Advertise with us

সোমবারের মধ্যে গাজায় যুদ্ধবিরতি হতে পারে, আশা বাইডেনের

ডে নাইট ডেস্ক
মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৪   ৬৩ বার পঠিত
সোমবারের মধ্যে গাজায় যুদ্ধবিরতি হতে পারে, আশা বাইডেনের

আগামী সোমবার নাগাদ ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ওয়াশিংটনে সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা জানান বাইডেন।

বাইডেন বলেন, আমরা যুদ্ধবিরতির খুব কাছাকাছি। তবে এখনও আলোচনা শেষ করিনি। আশা করছি, আগামী সোমবারের মধ্যেই আমরা যুদ্ধবিরতিতে যেতে পারবো।

মুখপাত্র ম্যাথিউ মিলার বলেছিলেন, গত কয়েক দিনে ইসরায়েলি জিম্মিদের মুক্তির জন্য আলোচনায় অগ্রগতি হয়েছে। তবে প্রস্তাবিত চুক্তিটি হামাস গ্রহণ করবে কি-না তা স্পষ্ট নয়। মিশর, ইসরায়েল, মার্কিন যুক্তরাষ্ট্র এবং কাতারের মধ্যে আমরা যে আলোচনা করেছি- তাতে আমাদের অগ্রগতি হয়েছে।

এদিকে, ইসরায়েলি বাহিনীর গুলিতে আহতরা চিকিৎসা নিচ্ছেন আল শিফা হাসপাতালে। তবে সেখানে পানি ও বিদ্যুতের লাইন কেটে দেয়ায় চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে।

অন্যদিকে, গাজায় বেড়েছে ক্ষুধার্ত মানুষের হাহাকার। প্রতিদিন এক টুকরো খাবারের আশায় এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটে বেড়াচ্ছে অসংখ্য শিশু।

জাতিসংঘ বলছে, গাজাবাসীর জন্য প্রতিদিন ৫শ ট্রাক সাহায্য প্রয়োজন হলেও প্রতিদিন মিলছে মাত্র ৯০ ট্রাক।

ইসরায়েলি হামলায় এ পর্যন্ত গাজায় ২৯ হাজার ৭৮২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। যার মধ্যে নারী ও শিশুর সংখ্যাই বেশি। এছাড়া আহত হয়েছেন অন্তত ৭০ হাজার ৪৩ জন।

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ
SuMoTuWeThFrSa