স্ত্রীকে বেড়াতে নিয়ে গিয়ে রাজধানীর তুরাগ দিয়াবাড়ি এলাকায় লতিফা আক্তার (২৮) নামে গৃহবধুকে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। ওই গৃহবধুকে পুলিশ সদস্যরা রক্তাক্ত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষনা করেন। মৃত্যুর আগে সে পুলিশকে বলেছে, স্বামী রবিউল ইসলামের সাথে ঘুরতে এসে সেই তাকে ছুরিকাঘাত করে।

মঙ্গলবার (৫ মার্চ) রাত সারে ৮টার দিকে তুরাগ দিয়াবাড়ি মেট্রোরেল স্টেশনের নিচ থেকে রক্তাক্ত অবস্থায় পুলিশ সসদস্যরা উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে রাত সাড়ে ৯টার দিকে মারা যায়।

তুরাগ থানার উপ-পরিদর্শক (এসআই) ইব্রাহিম মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তুরাগ দিয়াবাড়ি মেট্রোরেল স্টেশনের নিচে তিন নম্বর ব্রিজের পাশে এক নারী রক্তাক্ত অবস্থায় পরে আছে। এমন সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে ওই নারীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে আসলে মারা যায়।

এসআই আরো জানান, ওই নারীকে হাসপাতালে নিয়ে যাওয়ার সময়, সে পুলিশকে জানিয়েছে তার নাম লতিফা আক্তার (২৮) স্বামীর নাম রবিউল ইসলাম। বাসাবো রাজারবাগ সুজনের বাড়িতে ভাড়া থাকেন। স্বামী আমাকে ঘুরতে সেখানে নিয়ে গিয়ে এলোপাতারি কুপিয়ে রেখে পালিয়ে যায়। লতিফা আরো জানান, তার গ্রামের বাড়ি কক্সবাজার সদর তারাবুনিয়া এলাকায়। বিষয়টি আরো তদন্ত করে দেখছে।