ঢাকা
২৭ আগস্ট ২০২৬
শিরোনাম
‎মিলাদুন্নবীতে দুই সংগঠনকে আমন্ত্রণ না দেয়ার অভিযোগ কবি নজরুল কলেজ প্রশাসনের বিরুদ্ধে নেপালে আকস্মিক বন্যা ও পাহাড়ধসে নিহত বেড়ে ১৫৭ সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের মরদেহ আসবে বৃহস্পতিবার ভয়াবহ বন্যায় তছনছ নেপালের রসুয়া, নিহত বেড়ে ৯৫, নিখোঁজ কয়েকশ পর্যটক কবি নজরুল কলেজে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল ঝালকাঠির ১২৫ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক, শূন্য সহকারী শিক্ষকের ২৮৭ পদ জাকসুর উদ্যোগে প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ ও চিকিৎসা সরঞ্জাম বিতরণ অনুষ্ঠিত মহানবী (সা.)-এর আদর্শ তরুণদের জন্য হতে পারে প্রেরণার উৎস: প্রধানমন্ত্রী সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার কবি নজরুল কলেজে ‘শ্রাবণ বরণ’ ঘনঘটা অনুষ্ঠিত
Advertise with us

ফ্রান্সের রাজধানীর কাছে মিলল ৫ লাশ

আন্তর্জাতিক ডেস্ক
মঙ্গলবার, ২৬ ডিসেম্বর ২০২৩   ৫৭ বার পঠিত
ফ্রান্সের রাজধানীর কাছে মিলল ৫ লাশ

প্রতীকী ছবি - ডয়চে ভেলে, ম্যাগো  

ফ্রান্সের রাজধানী প্যারিসের কাছে এক বাসায় পাঁচ লাশ পাওয়া গেছে। দেশটির তদন্তকারীরা জানিয়েছে, উদ্ধারকৃত মরদেহগুলো এক নারী ও তার চার সন্তানের। মঙ্গলবার সকালে ওই পরিবারের বাবাকে গ্রেফতার করা হয়েছে।

এএফপি জানিয়েছে, ‘বড়দিনের দিন প্যারিসের কাছে একটি অ্যাপার্টমেন্ট থেকে এক মা ও তার চার সন্তানের লাশ উদ্ধার করা হয়েছে। প্যারিসের কেন্দ্র থেকে ৪০ কিলোমিটার দূরের শহর মৌতে এই ঘটনা সংঘটিত হয়।’

ফরাসি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, রাতভর অভিযানের পর মঙ্গলবার সকালে পুলিশ এই পরিবারের বাবাকে গ্রেফতার করেছে৷

কর্তৃপক্ষের কাছে ৩৩ বছর বয়সী এই ব্যক্তির বিরুদ্ধে গৃহ নির্যাতন ও মানসিক সমস্যার তথ্য ছিল।

তদন্তকারীরা জানিয়েছেন, সোমবার রাত ৯টার দিকে প্রতিবেশীদের কাছ থেকে তারা বার্তা পান। অ্যাপার্টমেন্টে দরজার নীচ দিয়ে রক্ত দেখতে পেয়ে এবং ভেতরে কারো সাড়া-শব্দ না পেয়ে তারা পুলিশকে খবর দেন।

পরে দরজা ভেঙে পুলিশ অ্যাপার্টমেন্টের ভেতরে প্রবেশের পর ভয়াবহ চিত্র দেখতে পায়। হাইতিয়ান বংশদ্ভূত মা, তার দুই মেয়ে ও দুই ছেলের লাশ উদ্ধার করেন তারা।

তদন্তকারী জানিয়েছেন, তিন নারী সদস্যকে একাধিকবার ছুরিকাঘাত করা হয়েছে। তবে দুই ছেলের শরীরে তেমন কোনো আঘাতের চিহ্ন দেখা যায়নি। তাদেরকে শ্বাসরোধ বা পানিতে ডুবিয়ে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

সূত্র : ডয়চে ভেলে

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ
SuMoTuWeThFrSa