ঢাকা
২৭ আগস্ট ২০২৬
শিরোনাম
‎মিলাদুন্নবীতে দুই সংগঠনকে আমন্ত্রণ না দেয়ার অভিযোগ কবি নজরুল কলেজ প্রশাসনের বিরুদ্ধে নেপালে আকস্মিক বন্যা ও পাহাড়ধসে নিহত বেড়ে ১৫৭ সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের মরদেহ আসবে বৃহস্পতিবার ভয়াবহ বন্যায় তছনছ নেপালের রসুয়া, নিহত বেড়ে ৯৫, নিখোঁজ কয়েকশ পর্যটক কবি নজরুল কলেজে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল ঝালকাঠির ১২৫ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক, শূন্য সহকারী শিক্ষকের ২৮৭ পদ জাকসুর উদ্যোগে প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ ও চিকিৎসা সরঞ্জাম বিতরণ অনুষ্ঠিত মহানবী (সা.)-এর আদর্শ তরুণদের জন্য হতে পারে প্রেরণার উৎস: প্রধানমন্ত্রী সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার কবি নজরুল কলেজে ‘শ্রাবণ বরণ’ ঘনঘটা অনুষ্ঠিত
Advertise with us

সুইডেনের ন্যাটো অন্তর্ভুক্তিতে তুরস্কের সবুজ সংকেত

ডে নাইট ডেস্ক
বুধবার, ২৭ ডিসেম্বর ২০২৩   ৪২ বার পঠিত
সুইডেনের ন্যাটো অন্তর্ভুক্তিতে তুরস্কের সবুজ সংকেত

যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পশ্চিমা সামরিক জোট ন্যাটোতে সুইডেনের অন্তর্ভুক্তি নিয়ে সবুজসংকেত দিয়েছে তুরস্ক। মঙ্গলবার তুরস্কের পার্লামেন্টে বিদেশবিষয়ক কমিশন এই সংকেত দেয়। সুইডেনের ন্যাটোতে অন্তর্ভুক্তি নিয়ে তাদের যে আপত্তি ছিল, ১৯ মাস ধরে জলঘোলার পর অবশেষে তার অবসান হলো। এখন তুরস্কের পার্লামেন্ট চূড়ান্ত ছাড়পত্র দিলেই সুইডেনের ন্যাটোতে যোগ দেওয়া সম্ভব হবে।
সুইডেনের ন্যাটোয় যোগদান নিয়ে টানাপড়েন চলছে দীর্ঘদিন ধরে। ন্যাটোর অন্য প্রতিনিধি দেশগুলো সুইডেনকে ছাড়পত্র দিলেও তুরস্ক দিতে রাজি হচ্ছিল না। তুরস্কের অভিযোগ ছিল, সুইডেন কুর্দি সন্ত্রাসী গোষ্ঠীকে আশ্রয় দেয়। তাদের সমর্থন করে। ন্যাটো কুর্দি যোদ্ধাদের গোষ্ঠীকে সন্ত্রাসী বললেও সুইডেন নিজের দেশে তাদের সন্ত্রাসী বলে মনে করে না। এখানেই শেষ নয়। এরই মধ্যে সুইডেনে একাধিকবার পবিত্র কুরআন পোড়ানোর ঘটনা ঘটেছে। তুরস্ক এর তীব্র নিন্দা করেছে। এই দুই বিষয় নিয়ে ন্যাটোতে সুইডেনের অন্তর্ভুক্তি নিয়ে তুরস্ক বারবার তীব্র আপত্তি জানিয়েছে।
Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ
SuMoTuWeThFrSa