রাজধানীর খিলক্ষেতে সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছেন। বুধবার (২৭ ডিসেম্বর) আনুমানিক রাত ৯টার দিকে খিলক্ষেত বাজার যাত্রী ছাউনি সংলগ্ন মেইন সড়কে এই ঘটনাটি ঘটে।
খিলক্ষেত বাজার যাত্রী ছাউনি এলাকায় একটি জিপ গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে থাকা লোকজন ও কয়েকটি যানবাহনের উপর উঠিয়ে দেয়। এতে ইয়াছিন (৯) নামের এক ছেলে শিশু ঘটনাস্থলেই মারা যায়। এবং আহত তিনজনকে আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে উজ্জ্বল পান্ডে (২৬) ও এক অজ্ঞাত (২৭) বছরের নারী মারা গেছেন।
এই ঘটনায় শিশুটির বাবা সুমন (৩৫) ঢাকা মেডিকেলে ভর্তি আছে। খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আমিনুল বাশার ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান লেন্স কুজার একটি জিপ গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে পথচারীদের উপরে উঠিয়ে দিলে এই দুর্ঘটনাটি ঘটে। এতে এক শিশু ঘটনাস্থলে মারা যায়। আহত কয়েকজনকে হাসপাতালে পাঠানো হয়েছে।
ওসি আরো জানান, জিপগাড়িটা জব্দ করা হলেও তার চালক পালিয়ে গেছে। বিস্তারিত জানার জন্য পুলিশ কাজ করছে।
এদিকে নিহত উজ্জল পান্ডেরর শ্যালক সবুজ কির্তনীয়া জানান, তাদের বাড়ি গোপালগঞ্জ জেলার মোকসেদপুর থানার কাজিপাড়া গ্রামে। উজ্জল বর্তমানে ভাটারা নতুনবাজার এলাকায় থাকতো। এবং একটি বেসরকারী প্রতিষ্ঠানে চাকরী করতো। তবে খিলক্ষেতে কেন গিয়েছিলেন তা জানা নেই।
আহত সুমনের বাবা মফিজ জানান, তাদের বাড়ি নোয়াখালী জেলার চাটখিল উপজেলার খিলপাড়া গ্রামে। সুমন মোহাম্মদপুর পাবনা হাউজ গলিতে পরিবার নিয়ে থাকে। সে নিজে খিলক্ষেত ১৩ নম্বর রোডে একটি বাসায় নিরাপত্তাকর্মীর কাজ করে। সুমন ও সুমনের ছেলে ইয়াছিন খিলক্ষেতে তার কাছে আসছিল দেখা করতে। সেখান থেকে মোহাম্মদপুরে যাচ্ছিল। পরে জানতে পারি সড়ক দুর্ঘটনায় কথা। ঘটনাস্থলে এসে সুমনকে আহত অবস্থায় পাই। কিন্তু ইয়াছিনকে দেখতে পাইনি।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জন(পরিদর্শক) মোঃ বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, খিলক্ষেত থেকে তিনজনকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসলে উজ্জলকে চিকিৎসক মৃত ঘোষণা করে। রাত সাড়ে ১২টার দিকে অজ্ঞাত হিসেবে ভর্তি করা আহত নারী আরমিনা (২৭) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। খিলক্ষেত থানার উপ পরিদর্শক (এসআই) মোশারফ হোসেন নিশ্চিত করেন।



মন্তব্য করুন