ঢাকা
২৭ আগস্ট ২০২৬
শিরোনাম
‎মিলাদুন্নবীতে দুই সংগঠনকে আমন্ত্রণ না দেয়ার অভিযোগ কবি নজরুল কলেজ প্রশাসনের বিরুদ্ধে নেপালে আকস্মিক বন্যা ও পাহাড়ধসে নিহত বেড়ে ১৫৭ সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের মরদেহ আসবে বৃহস্পতিবার ভয়াবহ বন্যায় তছনছ নেপালের রসুয়া, নিহত বেড়ে ৯৫, নিখোঁজ কয়েকশ পর্যটক কবি নজরুল কলেজে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল ঝালকাঠির ১২৫ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক, শূন্য সহকারী শিক্ষকের ২৮৭ পদ জাকসুর উদ্যোগে প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ ও চিকিৎসা সরঞ্জাম বিতরণ অনুষ্ঠিত মহানবী (সা.)-এর আদর্শ তরুণদের জন্য হতে পারে প্রেরণার উৎস: প্রধানমন্ত্রী সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার কবি নজরুল কলেজে ‘শ্রাবণ বরণ’ ঘনঘটা অনুষ্ঠিত
Advertise with us

আবারও গ্রেফতার ইমরানের ঘনিষ্ঠ সহযোগী কুরেশি

ডে নাইট ডেস্ক
বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর ২০২৩   ৪১ বার পঠিত
আবারও গ্রেফতার ইমরানের ঘনিষ্ঠ সহযোগী কুরেশি

রাষ্ট্রীয় গোপন নথি ফাঁসের (সাইফার) মামলায় জামিন পাওয়া পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) ভাইস চেয়ারম্যান শাহ মাহমুদ কুরেশি আবারও গ্রেফতার হয়েছেন। বুধবার আদিয়ালা জেলের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। খবর ডনের।
টেলিভিশনে প্রচারিত ফুটেজে দেখা গেছে, গ্রেফতারের সময় কুরেশি পুলিশি কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছিলেন। এরপর পাঞ্জাব পুলিশের পোশাক পরা এক কর্মকর্তা তাকে পুলিশের গাড়িতে ওঠান। কুরেশির দলের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে টেলিভিশনের ফুটেজগুলো প্রকাশ করা হয়েছে।
এক্সে (সাবেক টুইটার) প্রকাশিত এক পোস্টে পিটিআই জানিয়েছে, সাইফার মামলায় জামিনে ছাড়া পাওয়ার পর কুরেশিকে আদিয়ালা জেলের সামনে থেকে আবারও গ্রেফতার করা হয়েছে। কুরেশিকে ১৫ দিন আটক রাখার জন্য রাওয়ালপিন্ডির ডেপুটি কমিশনার মঙ্গলবার যে আদেশ জারি করেছেন, সেটিও প্রত্যাহার করা হয়েছে।
কোন মামলায় সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের প্রতিষ্ঠিত রাজনৈতিক দল পিটিআইয়ের নেতা কুরেশিকে নিরাপত্তা হেফাজতে নেওয়া হলো, তা জানতে পুলিশের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছিল ডন। তবে তাৎক্ষণিকভাবে সাড়া পাওয়া যায়নি। পুলিশ কর্মকর্তা যখন কুরেশিকে জোর করে নিয়ে যাচ্ছিলেন, তখন তিনি বারবার বলছিলেন, তাকে ‘অবৈধভাবে’ গ্রেফতার করা হচ্ছে। পুলিশ সুপ্রিম কোর্টের আদেশ নিয়ে তামাশা করছে বলেও অভিযোগ করেন এই পিটিআই নেতা।
পাকিস্তানের সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘মিথ্যা মামলায় তারা আবারও আমাকে গ্রেফতার করছে। আমি জাতির প্রতিনিধিত্ব করছি, আমি নির্দোষ। রাজনৈতিক বদলা নিতে বিনা কারণে আমাকে লক্ষ্যবস্তু করা হচ্ছে।’
এর আগে গত শুক্রবার পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তার ঘনিষ্ঠ সহযোগী কুরেশিকে সাইফার মামলায় জামিন দেওয়া হয়। তাদের প্রত্যেককে ১০ লাখ রুপি মুচলেকা দিতে বলা হয়েছে।
মঙ্গলবার কুরেশির পরিবার মুচলেকার টাকা শোধ করতে আদিয়ালা কারাগারে যান। তবে তারা জামিনে মুক্তির আদেশনামা হাতে পাওয়ার আগেই জানতে পারেন, রাওয়ালপিন্ডির উপকমিশনার হাসান ওয়াকার কুরেশিকে ১৫ দিন আটক রাখার আদেশ দিয়েছেন।
Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ
SuMoTuWeThFrSa