ঢাকা
২৭ আগস্ট ২০২৬
শিরোনাম
‎মিলাদুন্নবীতে দুই সংগঠনকে আমন্ত্রণ না দেয়ার অভিযোগ কবি নজরুল কলেজ প্রশাসনের বিরুদ্ধে নেপালে আকস্মিক বন্যা ও পাহাড়ধসে নিহত বেড়ে ১৫৭ সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের মরদেহ আসবে বৃহস্পতিবার ভয়াবহ বন্যায় তছনছ নেপালের রসুয়া, নিহত বেড়ে ৯৫, নিখোঁজ কয়েকশ পর্যটক কবি নজরুল কলেজে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল ঝালকাঠির ১২৫ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক, শূন্য সহকারী শিক্ষকের ২৮৭ পদ জাকসুর উদ্যোগে প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ ও চিকিৎসা সরঞ্জাম বিতরণ অনুষ্ঠিত মহানবী (সা.)-এর আদর্শ তরুণদের জন্য হতে পারে প্রেরণার উৎস: প্রধানমন্ত্রী সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার কবি নজরুল কলেজে ‘শ্রাবণ বরণ’ ঘনঘটা অনুষ্ঠিত
Advertise with us

প্রিয়াঙ্কা গান্ধীর বিরুদ্ধে ইডির চার্জশিট

নিজস্ব প্রতিবেদক
বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর ২০২৩   ৪৫ বার পঠিত
প্রিয়াঙ্কা গান্ধীর বিরুদ্ধে ইডির চার্জশিট

কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী। সংগৃহীত ছবি  

আর্থিক দুর্নীতির মামলার প্রথমবারের মতো ভারতের রাজনৈতিক দল কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীর বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে দেশটির অর্থনৈতিক গোয়েন্দা ও আইনপ্রয়োগকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।

হরিয়ানার ফরিদাবাদে পাঁচ একর কৃষিজমির কথিত কেনাবেচাকে কেন্দ্র করে প্রিয়াঙ্কার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ২০০৬ সালে হরিয়ানায় এইচ এল পাহওয়ার নামে এক এজেন্টের কাছ থেকে পাঁচ একর জমি ও বাড়ি কিনেছিলেন প্রিয়াঙ্কা। ২০১০ সালে সেই জমি পাহওয়ারের কাছেই বিক্রি করে দেন তিনি। এ সময় আর্থিক দুর্নীতি হয়। ইডির চার্জশিটে এ বিষয়গুলো উঠে এসেছে।

ইডির একটি সূত্র জানিয়েছে, চার্জশিটে প্রিয়াঙ্কাসহ দুজনের নাম থাকলেও কাউকেই অভিযুক্ত বলে চিহ্নিত করা হয়নি। অপর ব্যক্তির নাম রবার্ট। তিনিও ২০০৫-০৬ সালের মধ্যে পাহওয়ারের কাছ থেকে আমিপুরে ৪০ দশমিক আট একর জমি কিনেছিলেন। ২০১০ সালে তার কাছেই আবার সেগুলো বিক্রি করে দেন রবার্ট।

এ বিষয়ে প্রিয়াঙ্কা ও রবার্টকে আলাদাভাবে জিজ্ঞাসাবদ করেছিল ইডি।

মূলত আর্থিক দুর্নীতিতে যারা প্রধান অভিযুক্ত তাদের সঙ্গে পরিচয়ের সূত্র ধরে প্রিয়াঙ্কা ও রবার্টের নাম এসেছে। জমি কেলেঙ্কারি মামলায় অভিযুক্তরা হলেন সিসি থাম্পি ও সুমিত চাড্ডা। সিসি প্রবাসী ভারতীয় ব্যবসায়ী। সুমিত ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক।

থাম্পির পাহওয়ারের কাছ থেকে ৪৮৬ একর জমি কিনেছিলেন। এ বিষয়টি থেকেই প্রিয়াঙ্কা ও থাম্পির যোগসূত্র আছে বলে মনে করছে ইডি। সঞ্জয় ভান্ডারী নামে এক জনৈক অস্ত্র বিক্রেতাকে অবৈধ লেনদেনে এই দুই ব্যক্তি সাহায্য করেছিলেন বলে ইডির চার্জশিটে উল্লেখ রয়েছে।

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ
SuMoTuWeThFrSa