ঢাকা
২৭ আগস্ট ২০২৬
শিরোনাম
‎মিলাদুন্নবীতে দুই সংগঠনকে আমন্ত্রণ না দেয়ার অভিযোগ কবি নজরুল কলেজ প্রশাসনের বিরুদ্ধে নেপালে আকস্মিক বন্যা ও পাহাড়ধসে নিহত বেড়ে ১৫৭ সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের মরদেহ আসবে বৃহস্পতিবার ভয়াবহ বন্যায় তছনছ নেপালের রসুয়া, নিহত বেড়ে ৯৫, নিখোঁজ কয়েকশ পর্যটক কবি নজরুল কলেজে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল ঝালকাঠির ১২৫ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক, শূন্য সহকারী শিক্ষকের ২৮৭ পদ জাকসুর উদ্যোগে প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ ও চিকিৎসা সরঞ্জাম বিতরণ অনুষ্ঠিত মহানবী (সা.)-এর আদর্শ তরুণদের জন্য হতে পারে প্রেরণার উৎস: প্রধানমন্ত্রী সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার কবি নজরুল কলেজে ‘শ্রাবণ বরণ’ ঘনঘটা অনুষ্ঠিত
Advertise with us

লোহিত সাগরে ১৭ ড্রোন-ক্ষেপণাস্ত্র ধ্বংস যুক্তরাষ্ট্রের

ডে নাইট ডেস্ক
বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর ২০২৩   ৫৭ বার পঠিত
লোহিত সাগরে ১৭ ড্রোন-ক্ষেপণাস্ত্র ধ্বংস যুক্তরাষ্ট্রের

ফিলিস্তিন ইসরায়েল সংঘাতের পর থেকে লোহিত সাগরে কঠোর অবস্থান নিয়েছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতি। দলটি এ গুরুত্বপূর্ণ সমুদ্রপথে একের পর এক হামলা চালিয়েই আসছে। গত ১০ ঘণ্টায় এ সাগরে মোট ১৭ টি ড্রোন-ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়েছে।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

যুক্তরাষ্ট্র জানিয়েছে, মঙ্গলবার তারা লোহিত সাগরে ১২টি ড্রোন ও পাঁচটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে। এসব ড্রোন ও ক্ষেপণাস্ত্র ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিরা চালিয়ে আসছে বলে দাবি করেছে দেশটি।

অন্যদিকে ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে, তাদের যুদ্ধবিমান একটি বেনামী ড্রোন ধ্বংস করেছে। ড্রোনটিও লোহিত সাগরের ওপর দিয়ে ইসরায়েলকে লক্ষ্য করে ছোড়া হয়েছিল বলেও দাবি তাদের।

এক বিবৃতিতে ইউএস সেন্টকম জানিয়েছে, ক্ষেপণাস্ত্র বিধ্বংসী সক্ষমতার ইউএসএস ল্যাবুন এবং আইজেনহাউয়ার এয়ারক্রাফট ক্যারিয়ারের এফ-১৮ ফাইটার বিমান এসব ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা ভূপাতিত করেছে। এ সময়ে ১২টি ক্ষেপণাস্ত্র, তিনটি জাহাজ বিধ্বংসী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও দুটি ক্রুজ মিসাইল ভূপাতিত করা হয়।

ইউএস সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, হুতিদের ছোড়া এসব ড্রোন ও ক্ষেপণাস্ত্রে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এমনকি এ সময়ে জাহাজেরও কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।

রণতরী ল্যাবুন লোহিত সাগরের দক্ষিণাঞ্চলে মার্কিন জোটের দ্বারা মোতায়েন করা হয়েছে। জাহাজটি এ অঞ্চলে সমুদ্রপথ স্বাভাবিক রাখতে ও বাব এল- মান্দেব এ মহড়া চালিয়ে আসছে।

ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিরা মঙ্গলবার এ হামলার দায় স্বীকার করেছে। এক বিবৃতিতে তারা জানিয়েছে, গাজায় ইসরায়েলের হামলায় ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে এ হামলা চালানো হচ্ছে।

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ
SuMoTuWeThFrSa