ঢাকা
২৭ আগস্ট ২০২৬
শিরোনাম
‎মিলাদুন্নবীতে দুই সংগঠনকে আমন্ত্রণ না দেয়ার অভিযোগ কবি নজরুল কলেজ প্রশাসনের বিরুদ্ধে নেপালে আকস্মিক বন্যা ও পাহাড়ধসে নিহত বেড়ে ১৫৭ সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের মরদেহ আসবে বৃহস্পতিবার ভয়াবহ বন্যায় তছনছ নেপালের রসুয়া, নিহত বেড়ে ৯৫, নিখোঁজ কয়েকশ পর্যটক কবি নজরুল কলেজে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল ঝালকাঠির ১২৫ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক, শূন্য সহকারী শিক্ষকের ২৮৭ পদ জাকসুর উদ্যোগে প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ ও চিকিৎসা সরঞ্জাম বিতরণ অনুষ্ঠিত মহানবী (সা.)-এর আদর্শ তরুণদের জন্য হতে পারে প্রেরণার উৎস: প্রধানমন্ত্রী সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার কবি নজরুল কলেজে ‘শ্রাবণ বরণ’ ঘনঘটা অনুষ্ঠিত
Advertise with us

ভারত-রাশিয়ার সম্পর্ক অনেক গভীর: জয়শঙ্কর

ডে নাইট ডেস্ক
শুক্রবার, ২৯ ডিসেম্বর ২০২৩   ৪৭ বার পঠিত
ভারত-রাশিয়ার সম্পর্ক অনেক গভীর: জয়শঙ্কর

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। সংগৃহীত ছবি  

ভারত ও রাশিয়ার মধ্যে সম্পর্ক শুধু কূটনীতি বা অর্থনীতির বিষয় না, এটি আরও গভীর কিছু বলে মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।

রাশিয়ায় পাঁচদিনের সরকারি সফররত জয়শঙ্কর স্থানীয় সময় বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) দেশটির সেন্ট পিটার্সবার্গ ইউনিভার্সিটিতে ইন্ডোলজিস্টদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন।

তিনি বলেন, ‘ভারত ও রাশিয়ার মধ্যে সম্পর্ক শুধু রাজনীতি, কূটনীতি বা অর্থনীতির বিষয় না। এটি অনেক গভীর কিছু। এ বোঝাপড়া এবং বন্ধনের ক্ষেত্রে বুদ্ধিজীবীদের ভূমিকা এবং পন্ডিতদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

জয়শঙ্কর বলেন, ভারত ও রাশিয়া সব সময় নতুন সংযোগ ও অভিন্ন ক্ষেত্র খুঁজে বের করার চেষ্টা করছে। বুদ্ধিজীবী বিশ্ব একটি পার্থক্য গড়ে তুলতে পারে।

এক্ষেত্রে তিনি বলেন, ‘বিশ্বের অন্যান্য দেশ বা সমাজের মাধ্যমে প্রভাবিত সিদ্ধান্ত নেয়ার পরিবর্তে আমাদের একে অপরের সঙ্গে সরাসরি বোঝাপড়া করা দরকার।’

এর আগে গত বুধবার (২৭ ডিসেম্বর) জয়শঙ্কর মস্কোর ক্রেমলিনে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেন।

ইউক্রেনে মস্কোর আগ্রাসন চালানো সত্ত্বেও ভারত ও রাশিয়ার মধ্যে গভীর সম্পর্ক বজায় রয়েছে। এক্ষেত্রে ভারত এখন পর্যন্ত ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের নিন্দা জানায়নি।

কূটনীতি ও আলাপ-আলোচনার মাধ্যমে এ সংকটের সমাধান করতে হবে বলে ভারত মনে করে। তবে এ নিয়ে পশ্চিমা অনেক দেশে অস্বস্তি বাড়লেও ভারতের রাশিয়ার অপরিশোধিত জ্বালানি তেলের আমদানি অনেক বেড়েছে। সূত্র: বাসস

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ
SuMoTuWeThFrSa