ঢাকা
২৭ আগস্ট ২০২৬
শিরোনাম
‎মিলাদুন্নবীতে দুই সংগঠনকে আমন্ত্রণ না দেয়ার অভিযোগ কবি নজরুল কলেজ প্রশাসনের বিরুদ্ধে নেপালে আকস্মিক বন্যা ও পাহাড়ধসে নিহত বেড়ে ১৫৭ সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের মরদেহ আসবে বৃহস্পতিবার ভয়াবহ বন্যায় তছনছ নেপালের রসুয়া, নিহত বেড়ে ৯৫, নিখোঁজ কয়েকশ পর্যটক কবি নজরুল কলেজে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল ঝালকাঠির ১২৫ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক, শূন্য সহকারী শিক্ষকের ২৮৭ পদ জাকসুর উদ্যোগে প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ ও চিকিৎসা সরঞ্জাম বিতরণ অনুষ্ঠিত মহানবী (সা.)-এর আদর্শ তরুণদের জন্য হতে পারে প্রেরণার উৎস: প্রধানমন্ত্রী সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার কবি নজরুল কলেজে ‘শ্রাবণ বরণ’ ঘনঘটা অনুষ্ঠিত
Advertise with us

বাংলাদেশের নির্বাচন ও পিটার হাসের সফর নিয়ে যা জানাল ভারত

ডে নাইট ডেস্ক
শুক্রবার, ২৯ ডিসেম্বর ২০২৩   ৩৮ বার পঠিত
বাংলাদেশের নির্বাচন ও পিটার হাসের সফর নিয়ে যা জানাল ভারত

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি, ছবি: সংগৃহীত  

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি বলেছেন, নির্বাচন বাংলাদেশের একটি অভ্যন্তরীণ বিষয়। আমরা বিশ্বাস করি যে, বাংলাদেশের জনগণই তাদের নিজেদের ভবিষ্যৎ নির্ধারণ করবে।

তিনি বলেন, বাংলাদেশের ঘনিষ্ঠ বন্ধু ও অংশীদার হিসেবে ভারত একটি শান্তিপূর্ণ নির্বাচন দেখতে চায়।

শুক্রবার (২৯ ডিসেম্বর) সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।

মুখপাত্র বলেন, বাংলাদেশের ঘনিষ্ঠ বন্ধু ও অংশীদার হিসেবে ভারত বাংলাদেশে শান্তিপূর্ণ নির্বাচন দেখতে চায় এবং একটি স্থিতিশীল, শান্তিপূর্ণ ও প্রগতিশীল জাতি হিসেবে বাংলাদেশের স্বপ্নকে সমর্থন করে যাবে।

ভারত সরাসরি ‘বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারকে সমর্থন করছে এবং আসন্ন নির্বাচনকে প্রভাবিত করছে’ বিএনপির মুখপাত্রের সাম্প্রতিক এমন বক্তব্যের বিষয়ে জানতে চাইলে মুখপাত্র বিষয়টি নিয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়ে বলেন, আমরা তৃতীয় কোনো দেশের নীতির বিষয়ে মন্তব্য করতে চাই না।

ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সাম্প্রতিক ভারত সফর নিয়ে বাগচি জানান, তিনি মার্কিন রাষ্ট্রদূতের ভারত সফর নিয়ে মিডিয়া রিপোর্ট দেখেছেন। এটি একটি ব্যক্তিগত সফর হতে পারে। কিন্তু আমি এ সম্পর্কে বিস্তারিত জানি না। তাই এ বিষয়ে আমার কাছে এই মুহূর্তে বলার কিছু নেই।

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ
SuMoTuWeThFrSa