ঢাকা
২৮ আগস্ট ২০২৬
শিরোনাম
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কবি নজরুল ক্যাম্পাসে ২০২৫-২৬ সেশনের ভর্তি সহায়তায় ‘অগ্রপথিক’-এর হেল্প ডেস্ক ফুলবাড়ীতে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে অ্যাডভোকেসি সভা মিলাদুন্নবী (সা.) উপলক্ষে নোবিপ্রবিতে শিক্ষার্থীদের ‘সীরাতের সুর ধ্বনি’ আয়োজন দেশে বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি দৃশ্যমান: স্বরাষ্ট্রমন্ত্রী নতুন দায়িত্ব পেলেন ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপ ‎মিলাদুন্নবীতে দুই সংগঠনকে আমন্ত্রণ না দেয়ার অভিযোগ কবি নজরুল কলেজ প্রশাসনের বিরুদ্ধে নেপালে আকস্মিক বন্যা ও পাহাড়ধসে নিহত বেড়ে ১৫৭ সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের মরদেহ আসবে বৃহস্পতিবার ভয়াবহ বন্যায় তছনছ নেপালের রসুয়া, নিহত বেড়ে ৯৫, নিখোঁজ কয়েকশ পর্যটক কবি নজরুল কলেজে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল
Advertise with us

ইসরায়েলের কাছে আমেরিকার অস্ত্র বিক্রি

ডে নাইট ডেস্ক
রবিবার, ৩১ ডিসেম্বর ২০২৩   ৪১ বার পঠিত
ইসরায়েলের কাছে আমেরিকার অস্ত্র বিক্রি

ইসরায়েলের কাছে জরুরী পরিস্থিতিতে ১৪ কোটি ৭৫ লাখ মার্কিন ডলারের যুদ্ধাস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। কংগ্রেসের পর্যালোচনা ছাড়া শুক্রবার (৩০ ডিসেম্বর) এ অনুমোদন দেয়া হয়। ইসরায়েলের অনুরোধে এ পদক্ষেপ নেয়া হয়েছে বলে মার্কিন প্রতিরক্ষা নিরাপত্তা সহযোগিতা সংস্থা এক বিবৃতিতে এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।

এর আগে চলতি মাসের শুরুতেও জরুরি ভিত্তিতে বিশেষ অধিকার প্রয়োগ করে ইসরায়েলের কাছে ১৪ হাজার ট্যাংকের গোলা সরবরাহ করেছে যুক্তরাষ্ট্র।
বিবৃতিতে বলা হয়েছে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জরুরি পরিস্থিতির কারণে ইসরায়েল সরকারের কাছে অবিলম্বে অস্ত্র বিক্রির প্রয়োজনীয়তার বিষয় নিশ্চিত হওয়ায় কংগ্রেসের পর্যালোচনা উপেক্ষা করা হয়েছে। মার্কিন সেনাবাহিনীর মজুদ থেকেই অস্ত্রগুলো সরবরাহ করা হবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

উল্লেখ্য, অক্টোবর মাসের ৭ তারিখে ইসরায়েলে এই দশকের সবচেয়ে বড় সামরিক অভিযান চালায় গাজার হামাস সরকার। এর পরপরই গাজায় বিমান হামলা ও স্থল হামলা শুরু করে ইসরায়েল। এ আগ্রাসনে ২১ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন যাদের অধিকাংশই নারী ও শিশু।

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ
SuMoTuWeThFrSa