রাজধানীর বংশাল সুইপার কলোনিতে উচ্ছেদের বিরোধীতার সময় সংঘর্ষের সময় ইট পাটকেলের আঘাতে বেশ কয়েকজন আহত হয়েছেন। এদের মধ্যে অন্তত ১৬ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
বুধবার (১০ জুলাই) বেলা সাড়ে ১২টার দিকে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আহত হন ৩৩ নম্বর ওয়ার্ড সাবেক যুবলীগের সাংগঠনিক সম্পাদক মকবুল হোসেন (৫০), আগাসাদেক ইউনিট আওয়ামী লীগের সদস্য মো. নাঈম (৪০), মো, রুবেল (৩৮) ও রুবেল গাজী (৩৫)।
এছাড়া কলোনির বাসিন্দা সুবল লাল ( ৩৬), রুমন দাশ (৩৫), উদয়( ২০), ঋষি কুমার (১৯), বিরুল দাস (২৪), বিমলদাস (৪০), করুন দাশ (৩৫), শিবলাল (৪০), প্রশান্ত (১৩), নিরঞ্জন দাস (৭৫) নিলয় দাস (১৮) ও দীপ্তদাস (১০), বিজন দাস (১৯), ও রাজু দাস(১৮)।
৩৩ নম্বর ওয়ার্ড সাবেক যুবলীগের সাংগঠনিক সম্পাদক মকবুল হোসেন জানান, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ৩৩ নম্বর ওয়ার্ড কমিশনার আওয়াল হোসেনসহ তারা সুইপার কলোনিতে যান তাদের সাথে কথা বলতে। তাদেরকে কলোনি থেকে থেকে সরে যেতে বলেন। এসব বিষয় নিয়ে দুপক্ষের কথা বলার সময় সুইপাররা ভবনের উপর থেকে ইটপাটকেল ছুড়তে থাকে।
আহত সুইপার উদয় কুমার অভিযোগ করে জানান, আমরা সকাল ১০টার দিকে উচ্ছেদের বিরোধীতা করে সংবাদ সম্মেলন করি। এটি শেষ হতে না হতেই ম্যাজিস্ট্রেট, পুলিশসহ কাউন্সিলের লোকজন কলোনিতে ঢুকে। তবে কলোনির বাসিন্দারা ম্যাজিস্ট্রেট ও পুলিশকে ঢুকতে দিলেও কাউন্সিলরের লোকজনদের বাধা দেন। এতেই তাদের উপর ক্ষিপ্ত হয়ে তাদেরকে মারধর করে।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, বিকেল পর্যন্ত অন্তত ১৬ জন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। সবার অবস্থাই আশঙ্কামুক্ত।


মন্তব্য করুন