ঢাকা
২৮ আগস্ট ২০২৬
শিরোনাম
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কবি নজরুল ক্যাম্পাসে ২০২৫-২৬ সেশনের ভর্তি সহায়তায় ‘অগ্রপথিক’-এর হেল্প ডেস্ক ফুলবাড়ীতে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে অ্যাডভোকেসি সভা মিলাদুন্নবী (সা.) উপলক্ষে নোবিপ্রবিতে শিক্ষার্থীদের ‘সীরাতের সুর ধ্বনি’ আয়োজন দেশে বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি দৃশ্যমান: স্বরাষ্ট্রমন্ত্রী নতুন দায়িত্ব পেলেন ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপ ‎মিলাদুন্নবীতে দুই সংগঠনকে আমন্ত্রণ না দেয়ার অভিযোগ কবি নজরুল কলেজ প্রশাসনের বিরুদ্ধে নেপালে আকস্মিক বন্যা ও পাহাড়ধসে নিহত বেড়ে ১৫৭ সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের মরদেহ আসবে বৃহস্পতিবার ভয়াবহ বন্যায় তছনছ নেপালের রসুয়া, নিহত বেড়ে ৯৫, নিখোঁজ কয়েকশ পর্যটক কবি নজরুল কলেজে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল
Advertise with us

স্ত্রীকে হত্যার পর মেট্রো থেকে ঝাঁপ দিয়ে স্বামীর আত্মহত্যা

ডে নাইট ডেস্ক
মঙ্গলবার, ০২ জানুয়ারি ২০২৪   ৬২ বার পঠিত
স্ত্রীকে হত্যার পর মেট্রো থেকে ঝাঁপ দিয়ে স্বামীর আত্মহত্যা

নিহত গৌরব শর্মা ও তাঁর স্ত্রী। ছবি: সংগৃহীত  

পুলিশের বরাত দিয়ে সংবাদমাধ্যম পিটিআই জানিয়েছে, রোববার স্ত্রী লক্ষ্মী রাওয়াতকে গুরগুগ্রামে নিজ বাড়িতে হত্যার পর তিনি পলাতক ছিলেন। দুজনেই প্রায় ছয় মাস আগে নতুন ওই বাড়িতে ওঠেন।

পুলিশ আরও জানায়, মেট্রো থেকে ঝাঁপ দেওয়ার দৃশ্যটি ১ নম্বর প্ল্যাটফর্মের একটি নজরদারি ক্যামেরায় ধরা পড়ে। ওই স্থান থেকে ট্রেনটি গাজিয়াবাদের ব্লু লাইনের শেষ স্টেশন বৈশালীর দিকে যায়। লোকটিকে প্ল্যাটফর্মের রেলিংয়ের কাছে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। ট্রেন ছাড়লে তিনি রেলিং পেরিয়ে আত্মহত্যা করেন।

কৌশাম্বি মেট্রো স্টেশনের প্ল্যাটফর্মটি একটি আবাসিক এলাকার খুব কাছে এবং প্ল্যাটফর্ম থেকে লাফিয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় লোকটির। মেট্রো স্টেশনের পাশের সার্ভিস লেনের পার্কিং এলাকায় তাঁর লাশ পাওয়া যায়।

২৩ বছর বয়সী ওই ব্যক্তি স্ত্রীকে হত্যা করেছে বলে জানা গেছে। তবে কী কারণে হত্যা করেছন; তা স্পষ্ট নয়। গুরুগ্রাম পুলিশ তাঁদের এক বছরের শিশুকে মায়ের লাশের পাশে কান্নারত অবস্থায় পায়।

পুলিশ গৌরবকে গ্রেপ্তারের জন্য অভিযান শুরু করেছিল কিন্তু গুরুগ্রাম থেকে ৩০ কিলোমিটার দূরে উত্তরপ্রদেশের কৌশাম্বীতে তাঁর লাশ পাওয়া যায়।

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ
SuMoTuWeThFrSa