রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
রবিবার (৪ আগস্ট) সকাল সাড়ে ১০ টার দিকে বিশ্ববিদ্যালয়ের ভিসি কার্যালয়ের সামনে থাকা একটি গাড়িতে আগুন দেয় তারা। দুপুর পৌনে ১২ টার দিকে দেখা যায়, আগুন ছড়িয়ে গেছে অনেক গাড়িতে। ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়। ভেতরে রোগীরা দৌড়ঝাঁপ করছেন
পরে আন্দোলনকারীদের একটি অংশ লাঠিসোঁটা হাতে বঙ্গবন্ধু মেডিকেলের দিকে তেড়ে যায়।
এসময় হাসপাতাল প্রাঙ্গণে বেশ কিছু যানবাহন ভাঙচুর করা হয়, পুড়িয়ে দেওয়া হয় কয়েকটি মোটরসাইকেল। পাশাপাশি হাসপাতালের বিভিন্ন ভবনে ঢিল ছুঁড়ে এবং লাঠি দিয়ে ভাঙচুর চালানো হয়।


মন্তব্য করুন