রাজধানীর গ্যান্ডারিয়া এলাকায় দুবৃত্তদের গুলিতে আনিছ (৪৫) নামে বিএনপির এক কর্মী নিহত হয়েছেন।
মঙ্গলবার (১৩ আগস্ট) বিকাল সারে ৪ টার দিকে বসুবাজার লেনে এঘটনা ঘটে। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসাধীন অবস্থায় সোয়া ৬টায় তিনি মারা যান। চিকিৎসকরা জানিয়েছেন মৃত ব্যক্তির মাথায় একটি ও পেটে দুটি গুলির চিহ্ন রয়েছে।
নিহত আনিছ বিএনপি রাজনীতির পাশাপাশি বায়তুল মুকাররম মার্কেটে ব্যাবসা করতেন বলে স্বজনরা জানিয়েছেন। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
হাসপাতালে নিহতের ভাই মো. নাদিম জানান, তাদের বাসা নারিন্দা গুরুদাস সরকার লেন এলাকায়। বাবার নাম মো. শহিদ। আনিছ বায়তুল মোকাররম এলাকায় আংটি-পাথর ও আতরের ব্যবসা করতেন। তিনি অবিবাহিত ছিলন। ব্যবসার পাশাপাশি তিনি বিএনপির কর্মী ছিলেন।
তিনি আরো জানান, বিকালে জানতে পারি বসুবাজার লেনে কে বা কারা আনিছকে গুলি করেছে। পথচারীরা তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেছে। পরে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সোয়া ৬টায় চিকিৎসকরা আনিসকে মৃত ঘোষণা করেন।
নাদিম আরো জানান, হাসপাতালে এসে আনিছের মরদেহ দেখতে পাই। তবে কারা আনিছকে গুলি করেছে তা জানতে পারি নাই।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।


মন্তব্য করুন