ঢাকা
২৬ আগস্ট ২০২৬
শিরোনাম
জিম্মায় দেওয়ার ১২ দিনেই গাজীপুর সাফারি পার্কে ফিরল ‘সম্রাট-নিহারকলি’ নিরাপদ ও টেকসই মাছ উৎপাদনে গবেষণায় জোর দিতে হবে: গাকৃবি উপাচার্য ‘স্মার্ট ও গ্রিন ঢাকা’ গড়তে ডিএসসিসির ১,৯০৪ কোটি টাকার উন্নয়ন পরিকল্পনা ষষ্ঠ থেকে স্নাতক পর্যন্ত মেয়েদের উপবৃত্তি ফের চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর বাড়ির ছাদে ইয়াবা সেবনে বাধা দেওয়ায় রংপুরে চারজনকে হত্যা ভূরুঙ্গামারীতে জিপিএ-৫ পাওয়া ১০৫ শিক্ষার্থীকে সংবর্ধনা ঝালকাঠি সদর হাসপাতালে অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে দিনব্যাপী প্রশিক্ষণ ২০২৭ সালের এসএসসির সময়সূচি চূড়ান্ত, পরীক্ষা শুরু ১৪ মার্চ জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী অটোরিকশা চার্জ দেওয়ার সময় শর্টসার্কিট, ৩০ মিনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে,ক্ষয়ক্ষতি ৩০ লাখ
Advertise with us

পিছনে পড়লেন আম্বানি, এশিয়ার শীর্ষ ধনী কে?

ডে নাইট ডেস্ক
শুক্রবার, ০৫ জানুয়ারি ২০২৪   ১৪১ বার পঠিত
পিছনে পড়লেন আম্বানি, এশিয়ার শীর্ষ ধনী কে?

মুকেশ আম্বানি, ছবি: সংগৃহীত  

দুদিন আগেই হিন্ডেনবার্গ মামলা স্বস্তি পেয়ে এবার নতুন সুখবর পেলেন গৌতম আদানি। এশিয়ার শীর্ষ ধনী মুকেশ আম্বানিকে পেছনে ফেলে আবারও এ তকমা পেলেন তিনি।

শুক্রবার (৫ জানুয়ারি) ব্লুমবার্গ বিলিয়নিয়ার্স ইন্ডেক্স এর তথ্য অনুযায়ী এমনটাই জানা গেছে।
জানা গেছে,বর্তমানে আদানির মোট সম্পদের পরিমাণ ৯৭ দশমিক ৬ বিলিয়ন মার্কিন ডলার। ভারতীয় মুদ্রায় যা প্রায় ৮ লাখ ১১ হাজার ৫৮৪ কোটি রুপি। তার থেকে সামান্য দূরেই রয়েছেন আম্বানি। তার সম্পদের পরিমাণ ৯৭ বিলিয়ন মার্কিন ডলার।

এর আগে গত বুধবার দেশটির সুপ্রিম কোর্ট জানিয়েছিল, হিন্ডেনবার্গ মামলায় সিটের তদন্তের প্রয়োজন নেই। এই মামলায় এসইবিআই এর তদন্তের ওপরই ভরসা রাখার নির্দেশ শীর্ষ আদালতের। যার পর গতি পায় ধনকুবেরের গোষ্ঠীর শেয়ার। বিশেষত আদানি পোর্টস ও অম্বুজা সিমেন্টস পৌঁছে যায় গত ৫২ সপ্তাহের মধ্যে তাদের সেরা অবস্থানে।

উল্লেখ্য, নিউইয়র্কের শর্ট সেলার হিন্ডেনবার্গ রিসার্চের রিপোর্ট সামনে আসার পর কার্যত ধস নেমেছিল আদানিদের শেয়ারে। সেই ধাক্কা সামলে ফের দ্রুত হারে বেড়েছে ওই গোষ্ঠীর বাজার মূলধন। তারই প্রতিফলন ধরা পড়ছে নতুন তালিকায়।

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ
SuMoTuWeThFrSa