ঢাকা
২৮ আগস্ট ২০২৬
শিরোনাম
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কবি নজরুল ক্যাম্পাসে ২০২৫-২৬ সেশনের ভর্তি সহায়তায় ‘অগ্রপথিক’-এর হেল্প ডেস্ক ফুলবাড়ীতে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে অ্যাডভোকেসি সভা মিলাদুন্নবী (সা.) উপলক্ষে নোবিপ্রবিতে শিক্ষার্থীদের ‘সীরাতের সুর ধ্বনি’ আয়োজন দেশে বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি দৃশ্যমান: স্বরাষ্ট্রমন্ত্রী নতুন দায়িত্ব পেলেন ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপ ‎মিলাদুন্নবীতে দুই সংগঠনকে আমন্ত্রণ না দেয়ার অভিযোগ কবি নজরুল কলেজ প্রশাসনের বিরুদ্ধে নেপালে আকস্মিক বন্যা ও পাহাড়ধসে নিহত বেড়ে ১৫৭ সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের মরদেহ আসবে বৃহস্পতিবার ভয়াবহ বন্যায় তছনছ নেপালের রসুয়া, নিহত বেড়ে ৯৫, নিখোঁজ কয়েকশ পর্যটক কবি নজরুল কলেজে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল
Advertise with us

কুমিল্লায় ৪ স্থানে ককটেল বিস্ফোরণ

নিজস্ব প্রতিবেদক
শুক্রবার, ০৫ জানুয়ারি ২০২৪   ৭৫ বার পঠিত
কুমিল্লায় ৪ স্থানে ককটেল বিস্ফোরণ

চারটি স্থানে প্রায় একই সময়ে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ছবি: সংগৃহীত  

কুমিল্লা জেলা নগরীর অন্তত চারটি স্থানে প্রায় একই সময়ে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শুক্রবার (৫ জানুয়ারি) রাত সাড়ে ৮টা থেকে পৌনে ৯টা পর্যন্ত এসব ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। এ ঘটনায় পুরো নগরীতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, রাত সাড়ে ৮টার সময় নগরীর টমছমব্রিজ এলাকায় পরপর চারটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়।
এর কিছু সময়ের মধ্যে নগরীর গোয়ালপট্টি, কান্দিরপাড় লিবার্টি চত্বরে জেলা বিএনপির কার্যালয় ও রাণীর বাজার এলাকায় ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়। এ ঘটনায় একটি মোটরসাইকেল জব্দ ও তিনটি অবিস্ফোরিত ককটেল জব্দ করেছে পুলিশ।

কুমিল্লার কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন জানান, আমরা তিনটি স্থানে ককটেল বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত হয়েছি। মাঠে আইনশৃঙ্খলা রক্ষার সঙ্গে জড়িতরা কাজ করছেন। আমরা দুর্বৃত্তদের চিহ্নিত করার চেষ্টা করছি।

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ
SuMoTuWeThFrSa