ঢাকা
২৫ আগস্ট ২০২৬
শিরোনাম
ষষ্ঠ থেকে স্নাতক পর্যন্ত মেয়েদের উপবৃত্তি ফের চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর বাড়ির ছাদে ইয়াবা সেবনে বাধা দেওয়ায় রংপুরে চারজনকে হত্যা ভূরুঙ্গামারীতে জিপিএ-৫ পাওয়া ১০৫ শিক্ষার্থীকে সংবর্ধনা ঝালকাঠি সদর হাসপাতালে অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে দিনব্যাপী প্রশিক্ষণ ২০২৭ সালের এসএসসির সময়সূচি চূড়ান্ত, পরীক্ষা শুরু ১৪ মার্চ জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী অটোরিকশা চার্জ দেওয়ার সময় শর্টসার্কিট, ৩০ মিনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে,ক্ষয়ক্ষতি ৩০ লাখ ইবিতে সিসিআরটিবি’র ক্যান্সার সচেতনতায় অ্যান্টিক্যান্সার ফল বিতরণ কর্মসূচি হত্যার পর গোসল করে খেজুর ও ইয়াবা সেবন করে খুনিরা: পুলিশ কাকতাড়ুয়া পাপেট থিয়েটারের ৬ বছর পূর্তিতে দুই দিনব্যাপী পুতুলনাট্য উৎসব
Advertise with us

নারায়ণগঞ্জে স্টিল মিলের বয়লার বিস্ফোরণ: নিহত বেড়ে ৩

ডেনাইট ডেস্ক
শুক্রবার, ০৫ মে ২০২৩   ১০২ বার পঠিত
নারায়ণগঞ্জে স্টিল মিলের বয়লার বিস্ফোরণ: নিহত বেড়ে ৩

নারায়ণগঞ্জে রূপগঞ্জের গাউছিয়ায় রহিমা ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স লিমিটেডে বয়লার বিস্ফোরণে মো. নিয়ন (২০) নামে আরও একজন নিহত হয়েছেন। এ নিয়ে নিহতের সংখ্যা দাঁড়ালো ৩ জনে। বিস্ফোরণের এ ঘটনায় এখন চিকিৎসাধীন রয়েছেন চারজন। তারা হলেন- মো. রাব্বি (৩৫), মো. ইব্রাহিম (৩৫), মো. জুয়েল (৩৫) ও মো. আলমগীর (৩৩)।

বৃহস্পতিবার (৪ মে) বিকেল ৪টার দিকে বিস্ফোরণের এ ঘটনা ঘটে। দগ্ধ অবস্থায় ৭ জনকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসা হয়। তাদের মধ্যে শংকর (৪০) নামে একজনের মৃত্যু হয় গতকালই। এছাড়া মো. ইলিয়াস (৩৫) নামের আরও একজনের মৃত্যু হয়েছে বৃহস্পতিবার (৪ মে) দিনগত রাতে।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন এসব মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। চিকিৎসাধীন সবার অবস্থাই আশঙ্কাজনক বলে জানিয়েছেন ডা. আইউব হোসেন।

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ
SuMoTuWeThFrSa