ঢাকা
২৫ আগস্ট ২০২৬
শিরোনাম
ষষ্ঠ থেকে স্নাতক পর্যন্ত মেয়েদের উপবৃত্তি ফের চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর বাড়ির ছাদে ইয়াবা সেবনে বাধা দেওয়ায় রংপুরে চারজনকে হত্যা ভূরুঙ্গামারীতে জিপিএ-৫ পাওয়া ১০৫ শিক্ষার্থীকে সংবর্ধনা ঝালকাঠি সদর হাসপাতালে অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে দিনব্যাপী প্রশিক্ষণ ২০২৭ সালের এসএসসির সময়সূচি চূড়ান্ত, পরীক্ষা শুরু ১৪ মার্চ জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী অটোরিকশা চার্জ দেওয়ার সময় শর্টসার্কিট, ৩০ মিনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে,ক্ষয়ক্ষতি ৩০ লাখ ইবিতে সিসিআরটিবি’র ক্যান্সার সচেতনতায় অ্যান্টিক্যান্সার ফল বিতরণ কর্মসূচি হত্যার পর গোসল করে খেজুর ও ইয়াবা সেবন করে খুনিরা: পুলিশ কাকতাড়ুয়া পাপেট থিয়েটারের ৬ বছর পূর্তিতে দুই দিনব্যাপী পুতুলনাট্য উৎসব
Advertise with us

কাকতাড়ুয়া পাপেট থিয়েটারের ৬ বছর পূর্তিতে দুই দিনব্যাপী পুতুলনাট্য উৎসব

জাবি প্রতিনিধি
রবিবার, ২৩ আগস্ট ২০২৬   ১০৫ বার পঠিত
কাকতাড়ুয়া পাপেট থিয়েটারের ৬ বছর পূর্তিতে দুই দিনব্যাপী পুতুলনাট্য উৎসব

পুতুলনাট্য বা পাপেট চর্চায় ৬ বছর পূর্ণ করে সপ্তম বছরে পদার্পণ করতে যাচ্ছে নাট্যদল ‘কাকতাড়ুয়া পাপেট থিয়েটার’। এ উপলক্ষে আগামী ২৭ ও ২৮ আগস্ট ২০২৬ বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে আয়োজিত হতে যাচ্ছে দুই দিনব্যাপী বর্ণাঢ্য ‘পুতুলনাট্য উৎসব ২০২৬’।

আজ রোববার বিকেল ৫টায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) কনফারেন্স কক্ষে এক সংবাদ সম্মেলনে কাকতাড়ুয়া পাপেট থিয়েটারের পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়।

উৎসবে কাকতাড়ুয়া পাপেট থিয়েটার ছাড়াও আমন্ত্রিত বেশ কয়েকটি জনপ্রিয় পাপেট দল তাদের বিশেষ পরিবেশনা নিয়ে মঞ্চে উপস্থিত থাকবে।

উৎসবের প্রথম দিন অর্থাৎ ২৭ আগস্ট বৃহস্পতিবার বিকেল ৫টায় উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে উৎসবের পর্দা উঠবে, যেখানে উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন কীর্তিমান পাপেটশিল্পী অধ্যাপক রশীদ হারুন। উদ্বোধনী পর্ব শেষে সন্ধ্যা ৬:৩০ মিনিটে পরিবেশিত হবে ইনভেন্টরস পাপেটের ‘ইন্টারেক্টিভ পাপেট’ এবং কাকতাড়ুয়া পাপেট থিয়েটারের পরিবেশনায় ‘বনভ্রমণ’। এর আগে ‘বনভ্রমণ’ নাটকটি অমর একুশে বইমেলা ২০২৬-এর শিশুপ্রহরে মঞ্চস্থ হয়ে দর্শকপ্রিয়তা পেয়েছিল।

দ্বিতীয় দিন, ২৮ আগস্ট শুক্রবার দিনব্যাপী মোট তিনটি অধিবেশনে পুতুলনাট্য মঞ্চস্থ হবে। সকাল ১১:০০ টায় যুগ পাপেট থিয়েটারের ‘ইন্টারেক্টিভ পাপেট’ ও কাকতাড়ুয়া পাপেট থিয়েটারের ‘লিচু চোর’ প্রদর্শিত হবে। এরপর বিকেল ৫:০০ টায় জলপুতুল পাপেটসের ‘চিকেন খাই না’ ও কাকতাড়ুয়া পাপেট থিয়েটারের ‘নোলক’ মঞ্চস্থ হবে। শেষ অধিবেশনে সন্ধ্যা ৭:০০ টায় ইউনিভার্সেল পাপেটের ‘সবুজ দেশের বিপদ’ এবং কাকতাড়ুয়া পাপেট থিয়েটারের ‘বীরপুরুষ’ প্রদর্শিত হবে। বিখ্যাত কবিতা থেকে অনুপ্রাণিত এই তিনটি নতুন নাটকের মধ্যে ‘লিচু চোর’ লিখেছেন শোভন চক্রবর্তী, ‘বীরপুরুষ’ লিখেছেন রাসেল ইসলাম এবং ‘নোলক’ পুতুলনাটকটি লিখেছেন শরণ এহসান।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থীর উদ্যোগে ২০১৯ সালে যাত্রা শুরু করা ‘কাকতাড়ুয়া পাপেট থিয়েটার’ শিশুদের আনন্দদায়ক শিক্ষা, সামাজিক সচেতনতা, বয়স্ক শিক্ষা, অটিজম ও ক্যান্সার আক্রান্ত মানুষদের জন্য পাপেট থেরাপিসহ ঐতিহ্যবাহী পুতুলনাট্য নিয়ে কাজ করে যাচ্ছে। দলটির প্রতিষ্ঠাতা আসাদুজ্জামান আশিক জানান, শিশুদের সৃজনশীলতা বৃদ্ধি ও পরিবেশ রক্ষায় কাজ করার পাশাপাশি সব বয়সের মানুষের জন্য সুস্থধারার বিনোদন পৌঁছে দেওয়াই তাদের মূল লক্ষ্য।

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ
SuMoTuWeThFrSa