ঢাকা
২৬ আগস্ট ২০২৬
শিরোনাম
মহানবী (সা.)-এর আদর্শ তরুণদের জন্য হতে পারে প্রেরণার উৎস: প্রধানমন্ত্রী সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার কবি নজরুল কলেজে ‘শ্রাবণ বরণ’ ঘনঘটা অনুষ্ঠিত রাজধানীতে সাড়ে ১১ হাজার ইয়াবাসহ মাদক সম্রাজ্ঞী গ্রেপ্তার জিম্মায় দেওয়ার ১২ দিনেই গাজীপুর সাফারি পার্কে ফিরল ‘সম্রাট-নিহারকলি’ নিরাপদ ও টেকসই মাছ উৎপাদনে গবেষণায় জোর দিতে হবে: গাকৃবি উপাচার্য ‘স্মার্ট ও গ্রিন ঢাকা’ গড়তে ডিএসসিসির ১,৯০৪ কোটি টাকার উন্নয়ন পরিকল্পনা ষষ্ঠ থেকে স্নাতক পর্যন্ত মেয়েদের উপবৃত্তি ফের চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর বাড়ির ছাদে ইয়াবা সেবনে বাধা দেওয়ায় রংপুরে চারজনকে হত্যা ভূরুঙ্গামারীতে জিপিএ-৫ পাওয়া ১০৫ শিক্ষার্থীকে সংবর্ধনা
Advertise with us

ছেলেকে চুরির অপবাদ দিয়ে মাকে লাঠিপেটা, ভিডিও ভাইরাল

নোয়াখালী প্রতিনিধি
সোমবার, ২৮ অক্টোবর ২০২৪   ৪৭ বার পঠিত
ছেলেকে চুরির অপবাদ দিয়ে মাকে লাঠিপেটা, ভিডিও ভাইরাল

ছেলের (২০) বিরুদ্ধে মোবাইল চুরির অপবাদ। সালিশে শাস্তি দেওয়া হলো লাঠিপেটা। তবে ছেলেকে নয়, লাঠিপেটা করা হবে ছেলের মাকে। যেমন কথা তেমন কাজ। ইউপি সদস্য সবার সামনে মাকে (৪০) লাঠিপেটা করলেন।

শনিবার (২৬ অক্টোবর) বিকেল থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওটি সুবর্ণচর উপজেলার চরজব্বর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের হলেও কবেকার তা নিশ্চিত হওয়া সম্ভব হয়নি।

লাঠিপেটা করা আইয়ুব আলী সুবর্ণচর উপজেলার চরজব্বর ইউনিয়নের ৭নং ওয়ার্ডে ইউপি সদস্য ও একই ওয়ার্ডের শামসুল হকের ছেলে।
ভুক্তভোগী বিবি কুলসুম (৪০) সুবর্ণচর উপজেলার চরজব্বর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের চরপানা উল্যা গ্রামের মো. মোহতাসিমের স্ত্রী।

১ মিনিট ৪৮ সেকেন্ডের ভিডিওটিতে দেখা যায়, আশপাশে মানুষ জড়ো হয়ে আছেন। মাঝখানে বিবি কুলসুমকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ছেলের অপরাধে মায়ের সম্পৃক্ততার কথা বলা হয়। বিবি কুলসুম অস্বীকার করলে একপর্যায়ে উপর্যুপরি লাঠিপেটা করতে থাকেন ইউপি সদস্য আইয়ুব আলী। এ সময় পাশের কেউ কেউ ছেলের অপরাধের জন্য মা বিবি কুলসুমকে না মারার অনুরোধ করলেও কথা শুনেননি ইউপি সদস্য। আবার অনেকেই বিবি কুলসুমকেই দায়ী করেন।

জানা যায়, প্রায় ১০ মাস আগে এই সালিশের ঘটনা ঘটেছে। স্থানীয় কয়েকটি বাড়িতে ছেলে সাকিবের চুরির জন্য বিবি কুলসুমকে দায়ী করা হয়। তারপর সবার সামনে বিবি কুলসুমকে লাঠিপেটা করেন ইউপি সদস্য।

ভুক্তভোগী বিবি কুলসুম বলেন, আমার ছেলের বিরুদ্ধে চুরির অভিযোগ করা হয়। তারপর আমাকে দোষী করা হয়। মেম্বার আইয়ুব আলী সবার সামনে আমাকে লাঠিপেটা করেন। আমি তখন অপরাধীর মা তাই কারো কাছে ন্যায়বিচার পাইনি।

ভুক্তভোগীর স্বামী মোহতাসিম বলেন, আমার ঘরবাড়ি লুট করা হয়েছে। আমাকে পুলিশ দিয়ে ধরিয়ে দেওয়া হয়েছে। ভিডিওটা অনেক আগের। তবে আমরা মুখ খুলতে পারতাম না। আমাদেরকে অনেক শাস্তি দেওয়া হয়েছে। আমি সবার শাস্তির দাবি করছি।

এদিকে ঘটনার সত্যতা স্বীকার করলেও ভিডিও পুরাতন বলে জানান ইউপি সদস্য আইয়ুব আলী। তিনি বলেন, চুরির অপবাদ ছিল সত্য তবে আমি তাদের আত্মীয় হই। সেজন্য শাসন করছি। আর ভিডিওটি এক বছর আগের। আমি দুইবারের ইউপি সদস্য। আওয়ামী লীগের সমর্থক। পুরাতন ভিডিও দিয়ে বর্তমান সময়ে বিএনপির লোকেরা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।

এ বিষয়ে চরজব্বর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া বলেন, আপনার কাছে শুনলাম মাত্র আমি ভিডিওটা দেখিনি। এছাড়াও কেউ থানায় অভিযোগ করেনি। আপনার কাছে থাকলে আমাকে ভিডিওটা দিয়েন। এছাড়াও যদি অভিযোগ করে তাহলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ
SuMoTuWeThFrSa