ঢাকা
২৫ আগস্ট ২০২৬
শিরোনাম
ষষ্ঠ থেকে স্নাতক পর্যন্ত মেয়েদের উপবৃত্তি ফের চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর বাড়ির ছাদে ইয়াবা সেবনে বাধা দেওয়ায় রংপুরে চারজনকে হত্যা ভূরুঙ্গামারীতে জিপিএ-৫ পাওয়া ১০৫ শিক্ষার্থীকে সংবর্ধনা ঝালকাঠি সদর হাসপাতালে অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে দিনব্যাপী প্রশিক্ষণ ২০২৭ সালের এসএসসির সময়সূচি চূড়ান্ত, পরীক্ষা শুরু ১৪ মার্চ জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী অটোরিকশা চার্জ দেওয়ার সময় শর্টসার্কিট, ৩০ মিনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে,ক্ষয়ক্ষতি ৩০ লাখ ইবিতে সিসিআরটিবি’র ক্যান্সার সচেতনতায় অ্যান্টিক্যান্সার ফল বিতরণ কর্মসূচি হত্যার পর গোসল করে খেজুর ও ইয়াবা সেবন করে খুনিরা: পুলিশ কাকতাড়ুয়া পাপেট থিয়েটারের ৬ বছর পূর্তিতে দুই দিনব্যাপী পুতুলনাট্য উৎসব
Advertise with us

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ছবিগুলো তাসনিয়া ফারিণের নয়

বিনোদন ডেস্ক
শনিবার, ২৬ জুলাই ২০২৫   ৫৭ বার পঠিত
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ছবিগুলো তাসনিয়া ফারিণের নয়

দেশের জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণের ছবি দাবি করে কিছু ছবি আবারও সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা এ ছবিগুলো ফারিণের নয় বলেই জানা গেছে ফ্যাক্টচেকিং সাইট রিউমর স্ক্যানারের অনুসন্ধানে।

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ছবিগুলো বাংলাদেশি অভিনেত্রী তাসনিয়া ফারিণের নয় বরং, ইন্টারনেট থেকে Gima Ashi বা Garima Chaurasia (গারিমা চৌরাশিয়া) নামের একজন ভারতীয় মডেলের ছবি সংগ্রহ করে তাতে প্রযুক্তির সাহায্যে তাসনিয়া ফারিণের মুখমণ্ডল প্রতিস্থাপন করে আলোচিত ছবিগুলো প্রচার করা হয়েছে।

এই বিষয়ে অনুসন্ধানে ‘gima_ashi’ নামক ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে গত ১৬ মে প্রচারিত কিছু ছবির সাথে আলোচিত দাবিতে প্রচারিত ছবিগুলোর সাদৃশ্য লক্ষ্য করা যায়।
ছবিতে উক্ত নারীর মূখমণ্ডলে পার্থক্য ছাড়া অন্য সব উপাদানে মিল খুঁজে পাওয়া যায়।

ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি পর্যবেক্ষণ করে জানা যায়, গারিমা চৌরাশিয়া একজন জনপ্রিয় ভারতীয় সোশ্যাল মিডিয়া ব্যক্তিত্ব এবং মডেল। মূল ছবিগুলো তারই। এআই প্রযুক্তি ব্যবহার করে গারিমা চৌরাশিয়ার ছবির ওপর বাংলাদেশি অভিনেত্রী তাসনিয়া ফারিণের মুখমণ্ডল প্রতিস্থাপনের চেষ্টা করেছে।

এতে সম্পাদিত ছবির মতোই অনুরূপ ফলাফল পাওয়া গেছে। সুতরাং, অভিনেত্রী তাসনিয়া ফারিণের ছবি দাবিতে ইন্টারনেটে প্রচারিত এই ছবিগুলো সম্পাদিত।

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ
SuMoTuWeThFrSa