ঢাকা
২৬ আগস্ট ২০২৬
শিরোনাম
জিম্মায় দেওয়ার ১২ দিনেই গাজীপুর সাফারি পার্কে ফিরল ‘সম্রাট-নিহারকলি’ নিরাপদ ও টেকসই মাছ উৎপাদনে গবেষণায় জোর দিতে হবে: গাকৃবি উপাচার্য ‘স্মার্ট ও গ্রিন ঢাকা’ গড়তে ডিএসসিসির ১,৯০৪ কোটি টাকার উন্নয়ন পরিকল্পনা ষষ্ঠ থেকে স্নাতক পর্যন্ত মেয়েদের উপবৃত্তি ফের চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর বাড়ির ছাদে ইয়াবা সেবনে বাধা দেওয়ায় রংপুরে চারজনকে হত্যা ভূরুঙ্গামারীতে জিপিএ-৫ পাওয়া ১০৫ শিক্ষার্থীকে সংবর্ধনা ঝালকাঠি সদর হাসপাতালে অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে দিনব্যাপী প্রশিক্ষণ ২০২৭ সালের এসএসসির সময়সূচি চূড়ান্ত, পরীক্ষা শুরু ১৪ মার্চ জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী অটোরিকশা চার্জ দেওয়ার সময় শর্টসার্কিট, ৩০ মিনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে,ক্ষয়ক্ষতি ৩০ লাখ
Advertise with us

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান

ডেনাইট ডেস্ক
শুক্রবার, ০৫ মে ২০২৩   ১২৭ বার পঠিত
শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান

আবারও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান। শুক্রবার সকালে জাপানের কেন্দ্রীয় ইশিকাওয়া অঞ্চলে ভূমিকম্পটি আঘাত হানে। রিখটার স্কেলে এ ভূমিকম্পের মাত্রা ছিল ৬.৩। তবে এতে সুনামির কোনো সতর্কতা জারি করেনি দেশটি। খবর এনডিটিভির।

জাপানের আবহাওয়া সংস্থার মতে, ভূমিকম্পটি স্থানীয় সময় দুপুর ২টা ৪২ মিনিটে ১০ কিলোমিটার গভীরে আঘাত হানে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ভূমিকম্পের মাত্রা ৬.২ বলে জানিয়েছে। এর প্রভাবে জাপানে বড় ভূমিধস হতে পারে বলে জানা গেছে।

জনপ্রিয় পর্যটন স্থান নাগানো এবং কানাজাওয়ার মধ্যে শিনকানসেন বুলেট ট্রেন চলাচল স্থগিত করা হয়েছে ভূমিকম্পের কারণে। জাপানে ভূমিকম্প সাধারণ ব্যাপার। কারণ, জাপান প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার’-এ অবস্থিত। তীব্র ভূমিকম্পনপ্রবণ অঞ্চল এটি।

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ
SuMoTuWeThFrSa