সিরাজগঞ্জের শাহজাদপুরে আরকে টেক্সটাইল নামের একটি মিলের মাটির নিচ থেকে নিখোঁজের পাঁচদিন পরে এক নিরাপত্তা প্রহরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১০ জানুয়ারি) দুপুরে উপজেলার গাড়াদহ ইউনিয়নের তালগাছী এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত ফেরদৌস আলী (১৮) ওই প্রতিষ্ঠানের নিরাপত্তা প্রহরী ছিলেন। তিনি একই ইউনিয়নের মশিপুর গ্রামের আক্কাস আলীর ছেলে।
শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল বাশার জানান, গত শুক্রবার সন্ধ্যায় আরকে টেক্সটাইল মিলসে যান ফেরদৌস। এরপর সকালে তিনি আর বাড়িতে ফেরেননি। পরিবারের লোকজন মিলে গিয়েও না পেয়ে থানায় নিখোঁজ ডায়েরি করেন। এ ঘটনায় উপজেলার ঘোড়শাল গ্রামের আনোয়ার হোসেনের ছেলে মামুনকে (৩০) আটক করে পুলিশ। তার দেয়া তথ্যের ভিত্তিতে আরকে টেক্সটাইল মিলসের ভেতরে মাটির নিচে পুঁতে রাখা ফেরদৌসের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে তিনি জানান।



মন্তব্য করুন