ঢাকা
২৫ আগস্ট ২০২৬
শিরোনাম
ষষ্ঠ থেকে স্নাতক পর্যন্ত মেয়েদের উপবৃত্তি ফের চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর বাড়ির ছাদে ইয়াবা সেবনে বাধা দেওয়ায় রংপুরে চারজনকে হত্যা ভূরুঙ্গামারীতে জিপিএ-৫ পাওয়া ১০৫ শিক্ষার্থীকে সংবর্ধনা ঝালকাঠি সদর হাসপাতালে অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে দিনব্যাপী প্রশিক্ষণ ২০২৭ সালের এসএসসির সময়সূচি চূড়ান্ত, পরীক্ষা শুরু ১৪ মার্চ জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী অটোরিকশা চার্জ দেওয়ার সময় শর্টসার্কিট, ৩০ মিনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে,ক্ষয়ক্ষতি ৩০ লাখ ইবিতে সিসিআরটিবি’র ক্যান্সার সচেতনতায় অ্যান্টিক্যান্সার ফল বিতরণ কর্মসূচি হত্যার পর গোসল করে খেজুর ও ইয়াবা সেবন করে খুনিরা: পুলিশ কাকতাড়ুয়া পাপেট থিয়েটারের ৬ বছর পূর্তিতে দুই দিনব্যাপী পুতুলনাট্য উৎসব
Advertise with us

ঢাকা-কক্সবাজার রুটে চালু হলো নতুন ট্রেন ‘পর্যটক এক্সপ্রেস’

নিজস্ব প্রতিবেদক
বুধবার, ১০ জানুয়ারি ২০২৪   ১৫৩ বার পঠিত
ঢাকা-কক্সবাজার রুটে চালু হলো নতুন ট্রেন ‘পর্যটক এক্সপ্রেস’

ছবি: <--ছবির সোর্স সিলেক্ট করুন-->

ঢাকা-কক্সবাজার-ঢাকা রুটে দ্বিতীয় ননস্টপ আন্তঃনগর ট্রেন ‘পর্যটক এক্সপ্রেস’ যাত্রা শুরু হয়েছে। (বুধবার) সকাল ৬টা ১৫ মিনিটে নতুন এই ট্রেনটি কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে প্রথম যাত্রা শুরু করে।

ট্রেনটির প্রথম যাত্রায় ঢাকা থেকে কক্সবাজার যাচ্ছেন ৭৮৫ যাত্রী। এর আগে গত ৩ জানুয়ারি থেকে ট্রেনটির টিকিট বিক্রি শুরু করেছিল বাংলাদেশ রেলওয়ে।

ট্রেনটি বিকাল ৩টায় বিমান বন্দর ও চট্টগ্রাম স্টেশনে যাত্রাবিরতি করে কক্সবাজার পৌঁছাবে। অন্যদিকে, কক্সবাজার থেকে রাত ৮টায় ছেড়ে ট্রেনটি ঢাকায় পৌঁছাবে ভোর সাড়ে ৪টায়।

ঢাকা থেকে কক্সবাজার পৌঁছাতে পর্যটক এক্সপ্রেসের সময় লাগবে ৮ ঘণ্টা ৪৫ মিনিট। আর ফের ঢাকায় পৌঁছাতে সময় লাগবে ৮ ঘণ্টা ৩০ মিনিট।

এর আগে রেল কর্মকর্তারা জানিয়েছিল, সম্প্রতি কোরিয়া থেকে আমদানি করা ১৬ টি কোচ দিয়ে ট্রেনটি চালানো হবে।

এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত বছরের ১১ নভেম্বর নবনির্মিত দোহাজারী-কক্সবাজার রেললাইন উদ্বোধন করেন। গত ১ ডিসেম্বর থেকে বিরতিহীন ‘কক্সবাজার এক্সপ্রেস’ চলাচলের মধ্যে দিয়ে রুটটিতে বাণিজ্যিকভাবে যাত্রী পরিবহন শুরু করে রেলওয়ে।

ঢাকা থেকে কক্সবাজারের দূরত্ব ৩৪৬ কিলোমিটার। এ রুটে বিরতিহীন আন্তঃনগর ট্রেনের শোভন চেয়ারের ভাড়া নির্ধারণ করা হয়েছে ৬৯৫ টাকা। আর শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) চেয়ারের (স্নিগ্ধা) ভাড়া ১ হাজার ৩২৫ টাকা।

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ
SuMoTuWeThFrSa