চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানার লালদিঘী এলাকায় মঙ্গলবার (২৬ নভেম্বর) সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাশকে কারাগারে পাঠানোর সময় তার অনুসারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এসময় চিন্ময় অনুসারীদের হামলায় সরকার পক্ষের আইনজীবী সাইফুল ইসলাম মারা যান। এ হত্যার বিচার চেয়ে দেশের চলমান সংঘাতময় পরিস্থিতিতে সবাইকে শান্ত থাকার পরামর্শ দিয়েছেন ইসলামিক বক্তা মিজানুর রহমান আজহারী। তিনি বলেছেন, ‘কোন উসকানিতে পা দেওয়া যাবে না। বিজয় আমাদেরই হবে ইনশাআল্লাহ।’
মঙ্গলবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে কথা বলেন মিজানুর রহমান আজহারী।
তিনি লিখেন, ‘সম্ভবত দেশকে অস্থিতিশীল করার সর্বশেষ ট্রাম্পকার্ড খেলা হচ্ছে। দয়া করে সবাই শান্ত থাকুন। কোন উসকানিতে পা দেয়া যাবে না। বিজয় আমাদেরই হবে ইনশাআল্লাহ।’
একইসাথে দ্রুততম সময়ে চট্টগ্রামের আইনজীবী হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করারও দাবি জানান আজহারী। মঙ্গলবার (২৬ নভেম্বর) চট্টগ্রাম আদালতপাড়ায় সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাশকে কারাগারে পাঠানোর সময় তার অনুসারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এসময় চিন্ময় অনুসারীদের হামলায় সরকার পক্ষের আইনজীবী সাইফুল ইসলাম মারা যান।


মন্তব্য করুন