ঢাকা
২৬ আগস্ট ২০২৬
শিরোনাম
জিম্মায় দেওয়ার ১২ দিনেই গাজীপুর সাফারি পার্কে ফিরল ‘সম্রাট-নিহারকলি’ নিরাপদ ও টেকসই মাছ উৎপাদনে গবেষণায় জোর দিতে হবে: গাকৃবি উপাচার্য ‘স্মার্ট ও গ্রিন ঢাকা’ গড়তে ডিএসসিসির ১,৯০৪ কোটি টাকার উন্নয়ন পরিকল্পনা ষষ্ঠ থেকে স্নাতক পর্যন্ত মেয়েদের উপবৃত্তি ফের চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর বাড়ির ছাদে ইয়াবা সেবনে বাধা দেওয়ায় রংপুরে চারজনকে হত্যা ভূরুঙ্গামারীতে জিপিএ-৫ পাওয়া ১০৫ শিক্ষার্থীকে সংবর্ধনা ঝালকাঠি সদর হাসপাতালে অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে দিনব্যাপী প্রশিক্ষণ ২০২৭ সালের এসএসসির সময়সূচি চূড়ান্ত, পরীক্ষা শুরু ১৪ মার্চ জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী অটোরিকশা চার্জ দেওয়ার সময় শর্টসার্কিট, ৩০ মিনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে,ক্ষয়ক্ষতি ৩০ লাখ
Advertise with us

ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা

ডেনাইটবিডি ডেস্ক
বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪   ৫২ বার পঠিত
ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা

ইসকন (ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনশাসনেস) নিষিদ্ধের বিষয়ে সরকারের মধ্যে কোনো আলোচনা হয়নি বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

বৃহস্পতিবার  (২৮ নভেম্বর) সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারের অবস্থান বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, কোন সংস্থা নিষিদ্ধ করার আলোচনা সরকারের মধ্যে হয়নি। দাবি অনেক উঠতে পারে, দাবির স্বপক্ষে মানুষ অনেক কর্মসূচিও দিতে পারে।

অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা আরও বলেন, ব্যক্তির অপরাধের সঙ্গে সংস্থার অপরাধ আমরা জড়িয়ে ফেলছি না। একটি সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে একজনকে গ্রেফতার করা হয়েছে। তার ব্যাপারে একটা আইনী প্রক্রিয়া চলছে। তিনি অপরাধী হতেও পারেন, নাও হতে পারেন সেটা আদালত দেখবে। আজকেও পত্রিকায় দেখলাম ইসকন বলেছে যে ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে তার সঙ্গে ইসকনের কোনো সম্পর্ক নেই।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন উপদেষ্টা মাহফুজ আলম, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ
SuMoTuWeThFrSa