ঢাকা
২৬ আগস্ট ২০২৬
শিরোনাম
জিম্মায় দেওয়ার ১২ দিনেই গাজীপুর সাফারি পার্কে ফিরল ‘সম্রাট-নিহারকলি’ নিরাপদ ও টেকসই মাছ উৎপাদনে গবেষণায় জোর দিতে হবে: গাকৃবি উপাচার্য ‘স্মার্ট ও গ্রিন ঢাকা’ গড়তে ডিএসসিসির ১,৯০৪ কোটি টাকার উন্নয়ন পরিকল্পনা ষষ্ঠ থেকে স্নাতক পর্যন্ত মেয়েদের উপবৃত্তি ফের চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর বাড়ির ছাদে ইয়াবা সেবনে বাধা দেওয়ায় রংপুরে চারজনকে হত্যা ভূরুঙ্গামারীতে জিপিএ-৫ পাওয়া ১০৫ শিক্ষার্থীকে সংবর্ধনা ঝালকাঠি সদর হাসপাতালে অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে দিনব্যাপী প্রশিক্ষণ ২০২৭ সালের এসএসসির সময়সূচি চূড়ান্ত, পরীক্ষা শুরু ১৪ মার্চ জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী অটোরিকশা চার্জ দেওয়ার সময় শর্টসার্কিট, ৩০ মিনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে,ক্ষয়ক্ষতি ৩০ লাখ
Advertise with us

উদ্বোধনের আগেই পরিবর্তন হচ্ছে যমুনা রেলসেতুর নাম, যা জানা গেল

ডেনাইটবিডি ডেস্ক
শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪   ২৭১ বার পঠিত
উদ্বোধনের আগেই পরিবর্তন হচ্ছে যমুনা রেলসেতুর নাম, যা জানা গেল

ছবি: <--ছবির সোর্স সিলেক্ট করুন-->

যমুনা নদীর ওপর নবনির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিব রেল সেতুর নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। উদ্বোধনের আগেই সেতুটির নতুন নামকরণ করা হবে জানা গেছে। সব ঠিকঠাক থাকলে আগামী বছরের জানুয়ারিতে এ সেতু উদ্বোধনের কথা রয়েছে।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, উদ্বোধনের আগেই এটির নাম পরিবর্তন করা হবে। তবে নাম এখনও চূড়ান্ত করা হয়নি। তবে সেতু এলাকা বা জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের কোনো শহিদের নামে এর নামকরণ করা হতে পারে এমন ইঙ্গিত দেন তিনি।

১৭ হাজার কোটি টাকা ব্যয়ের এই সেতুর কাজ আগামী মাসে শেষ হবে, এরপর জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে এটি চালু হতে পারে। বঙ্গবন্ধু শেখ মুজিব রেল সেতু নির্মাণ প্রকল্পের পরিচালক আল ফাত্তাহ মো. মাসুদুর রহমান বলেন, এ পর্যন্ত প্রকল্পের সার্বিক অগ্রগতি ৯৬ শতাংশ, তবে নির্মাণ কাজের অগ্রগতি হয়েছে ৯৯ শতাংশ। ডিসেম্বর নাগাদ আমরা ট্রেন চলাচলের সব কাজ সম্পন্ন করতে পারব। আমরা জানুয়ারির দ্বিতীয় সপ্তাহ থেকেই এই সেতু রেল চলাচলের জন্য উন্মুক্ত করতে চাই।

তারা দ্বিতীয় সপ্তাহে উদ্বোধনের প্রস্তাব দিয়েছেন, তবে নির্দিষ্ট তারিখ সেতু উপদেষ্টাই ঠিক করবেন বলে জানান প্রকল্প পরিচালক (পিডি)।এদিকে জানুয়ারিতে সেতুতে রেল চলাচল শুরু হলেও, একটি ডিজিটাল কম্পিউটার-ভিত্তিক সিগনালিং ব্যবস্থা স্থাপনের কাজ এপ্রিল পর্যন্ত চলতে পারে।

পিডি মাসুদুর রহমান বলেন, ডিজিটাল কম্পিউটার-বেজড সিগন্যাল ইনস্টল করতে এপ্রিল পর্যন্ত লাগতে পারে। তবে এই বিলম্বের কারণে রেল চলাচলে সমস্যা হবে না, কারণ সাময়িকভাবে এনালগ সিগন্যাল ব্যবহার করা যাবে।

যমুনা সেতুর ৩০ মিটার দূরত্ব রেখে নতুন রেল সেতুটি নির্মাণ করা হয়েছে। ১৯৯৮ সালে চালু হওয়া যমুনা সেতুতেও রেলপথ পরে যুক্ত করা হয়। তবে এতে সেতুর কাঠামোগত সমস্যা দেখা দেওয়ায়– ট্রেনের গতি বেশ কম রাখতে হয়। এতে যাত্রাপথে দেরি হওয়াসহ ভোগান্তির শিকার হন ট্রেনের যাত্রীরা।

এছাড়া বিদ্যমান যমুনা সেতুতে ট্রেন চলাচলের লাইন মাত্র একটি। ট্রেন চলাচলের কারণে সেতুতে একটি ফাটল দেখা দেওয়ার পর ২০০৮ সালে ট্রেনের গতি কম রাখার মতো বিধিনিষেধ দেওয়া হয়। তাই বর্তমানে এই লাইন দিয়ে মন্থর গতিতে ট্রেন চলাচল করে। আবার যমুনা সেতুর পূর্ব স্টেশন থেকে ট্রেন সেতুতে প্রবেশ করলে, পশ্চিম স্টেশন প্রান্তে অন্য ট্রেনকে অপেক্ষা করতে হয়। বর্তমানে ২০ কিলোমিটার গতিসীমা নিয়ে গড়ে ৩৮টি ট্রেন যমুনা সেতু পাড়ি দেয়।

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ
SuMoTuWeThFrSa