ঢাকা
২৬ আগস্ট ২০২৬
শিরোনাম
জিম্মায় দেওয়ার ১২ দিনেই গাজীপুর সাফারি পার্কে ফিরল ‘সম্রাট-নিহারকলি’ নিরাপদ ও টেকসই মাছ উৎপাদনে গবেষণায় জোর দিতে হবে: গাকৃবি উপাচার্য ‘স্মার্ট ও গ্রিন ঢাকা’ গড়তে ডিএসসিসির ১,৯০৪ কোটি টাকার উন্নয়ন পরিকল্পনা ষষ্ঠ থেকে স্নাতক পর্যন্ত মেয়েদের উপবৃত্তি ফের চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর বাড়ির ছাদে ইয়াবা সেবনে বাধা দেওয়ায় রংপুরে চারজনকে হত্যা ভূরুঙ্গামারীতে জিপিএ-৫ পাওয়া ১০৫ শিক্ষার্থীকে সংবর্ধনা ঝালকাঠি সদর হাসপাতালে অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে দিনব্যাপী প্রশিক্ষণ ২০২৭ সালের এসএসসির সময়সূচি চূড়ান্ত, পরীক্ষা শুরু ১৪ মার্চ জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী অটোরিকশা চার্জ দেওয়ার সময় শর্টসার্কিট, ৩০ মিনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে,ক্ষয়ক্ষতি ৩০ লাখ
Advertise with us

লোক দেখানো নয়, মৌলিক পরিবর্তনই সরকারের প্রধানতম লক্ষ্য : সুপ্রদীপ চাকমা

ডেনাইটবিডি ডেস্ক
শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪   ৯৮ বার পঠিত
লোক দেখানো নয়, মৌলিক পরিবর্তনই সরকারের প্রধানতম লক্ষ্য : সুপ্রদীপ চাকমা

ছবি: <--ছবির সোর্স সিলেক্ট করুন-->

লোক দেখানো নয় মৌলিক পরিবর্তনই সরকারের প্রধানতম লক্ষ্য এবং সে লক্ষ্য বাস্তবায়নে কাজ চলছে বলে জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা রাষ্ট্রদূত (অব.) সুপ্রদীপ চাকমা।

তিনি শুক্রবার (২৯ নভেম্বর) রাজধানীর পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্সে বৌদ্ধ যুব পরিষদ এর ৫৮ তম বর্ষপূর্তি ও শিশু-কিশোর সাহিত্য সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন ।

উপদেষ্টা সুপ্রদীপ চাকমা আরও বলেন, আমাদের টিকে থাকতে হবে। দেশকে রূপান্তর করতে আমাদের সকলকে একযোগে কাজ করতে হবে। আমাদের মধ্যে কোন দূরত্ব নেই।

সাম্য ও মৈত্রীর প্রতীক হয়ে বিশ্বে বাংলাদেশ যেন তার সৌন্দর্য্য ফুটিয়ে তুলতে পারে সে জন্য সকলের ঐকান্তিক সহযোগিতা কামনা করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা।

এর আগে তিনি প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার ও সনদপত্র তুলে দেন।

অনুষ্ঠানে বৌদ্ধ যুব পরিষদ জাতীয় কমিটির চেয়ারম্যান সভাপতি চিন্ময় বড়ুয়া রিন্টুর সভাপতিত্বে অন্যানের মধ্যে WAB ‘র প্রেসিডেন্ট ডক্টর পর্নচাই পালোওধাম্মা, WBFC’র প্রেসিডেন্ট ডক্টর ওয়ানারাত বুরসিতিপর্ন , কথাসাহিত্যিক সুব্রত বড়ুয়া , উপন্যাসিক হরিশংকর জলদাস ও ডাক্তার এমকে সরকার, ড. সুমন বড়ুয়া প্রমুখ বক্তব্য রাখেন।

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ
SuMoTuWeThFrSa