ডেনাইটবিডি ডেস্ক | রবিবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৫
টানা ১১ দিন পর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। এর আগে গত ২৭ জানুয়ারি একজনের মৃত্যু হয়েছিল। আর শনিবার নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮ জন। এর আগের দিন আক্রান্ত হয়েছিলেন ৫ জন। এই নিয়ে চলতি বছরে মোট আক্রান্ত হয়েছেন ১ হাজার ২৫৮ জন রোগী এবং মোট মৃত্যু হয়েছে ১১ জনের।
এর আগের বছরে ডেঙ্গুতে প্রাণ গিয়েছিল ৫৭৫ জনের এবং মোট আক্রান্ত হয়েছিলেন এক লাখ এক হাজার ২১৪ জন।
শনিবার (৮ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে বলায় হয়, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ঢাকাসহ দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন আছেন ৮৯ জন। তাদের মধ্যে ঢাকায় ভর্তি ৩৮ জন এবং ঢাকার বাইরে রয়েছেন ৫২ জন।
স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৩ জন একং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৩ জন, খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১ জন এবং ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১ জন রোগী আক্রান্ত হয়ে ভর্তি রয়েছেন।এছাড়া গত ২৪ ঘন্টায় হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৫ জন। এই নিয়ে এ বছরে ডেঙ্গু থেকে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন এক হাজার ১৫৮ জন।
বাংলাদেশ সময়: ২:৪৪ পূর্বাহ্ণ | রবিবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৫
daynightbd.com | Desk Report
| Dhaka, Bangladesh বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬ 7th Shawwal, 1447 | |
| Salat | Time |
| Fajr | 4:41 AM |
| Sunrise | 5:57 AM |
| Zuhr | 12:04 PM |
| Asr | 3:31 PM |
| Magrib | 6:12 PM |
| Isha | 7:27 PM |