ঢাকা
২৫ আগস্ট ২০২৬
শিরোনাম
ষষ্ঠ থেকে স্নাতক পর্যন্ত মেয়েদের উপবৃত্তি ফের চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর বাড়ির ছাদে ইয়াবা সেবনে বাধা দেওয়ায় রংপুরে চারজনকে হত্যা ভূরুঙ্গামারীতে জিপিএ-৫ পাওয়া ১০৫ শিক্ষার্থীকে সংবর্ধনা ঝালকাঠি সদর হাসপাতালে অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে দিনব্যাপী প্রশিক্ষণ ২০২৭ সালের এসএসসির সময়সূচি চূড়ান্ত, পরীক্ষা শুরু ১৪ মার্চ জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী অটোরিকশা চার্জ দেওয়ার সময় শর্টসার্কিট, ৩০ মিনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে,ক্ষয়ক্ষতি ৩০ লাখ ইবিতে সিসিআরটিবি’র ক্যান্সার সচেতনতায় অ্যান্টিক্যান্সার ফল বিতরণ কর্মসূচি হত্যার পর গোসল করে খেজুর ও ইয়াবা সেবন করে খুনিরা: পুলিশ কাকতাড়ুয়া পাপেট থিয়েটারের ৬ বছর পূর্তিতে দুই দিনব্যাপী পুতুলনাট্য উৎসব
Advertise with us

পুষ্টিবিদদের নিবন্ধন ও আইনি স্বীকৃতির দাবিতে ঢাকায় গোলটেবিল বৈঠক

নিজস্ব প্রতিবেদক
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬   ৮৭ বার পঠিত
পুষ্টিবিদদের নিবন্ধন ও আইনি স্বীকৃতির দাবিতে ঢাকায় গোলটেবিল বৈঠক

সুস্বাস্থ্যের বাংলাদেশ গঠনে পুষ্টিবিদদের সক্রিয় অংশগ্রহণ, পেশাগত স্বীকৃতি এবং নিবন্ধন নিশ্চিত করার লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল ) ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে ন্যাশনাল নিউট্রিশন অ্যাসোসিয়েশনের আয়োজনে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ক্লিনিক্যাল নিউট্রিশনিস্ট সুমাইয়া শাহনাজ এবং সঞ্চালনায় ছিলেন ডায়েটিশিয়ান কনসালটেন্ট আমাতুল্লাহ শারমীন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পুষ্টি পরিষদ (IPHN)-এর পরিচালক ড. মাহবুবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামল কুমার (IPH), ড. এস. কে. রায় (চেয়ারম্যান, BBF), পথিকৃত ইনস্টিটিউট অব হেলথ সায়েন্সের ডিরেক্টর প্রফেসর লিয়াকত আলী, তানজিনা রহমান (সহকারী অধ্যাপক, INFS) এবং বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সের প্রফেসর ফারজানা সালেহ।

সভাপতির বক্তব্যে সুমাইয়া শাহনাজ বলেন, দেশে অপুষ্টি, অতিপুষ্টি (ওভারওয়েট/অবেসিটি), মাইক্রোনিউট্রিয়েন্টের ঘাটতি এবং খাদ্যাভ্যাসজনিত অসংক্রামক রোগ দ্রুত বাড়ছে। এই প্রেক্ষাপটে পুষ্টিবিদদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও তাদের পেশাগত স্বীকৃতি, কর্মসংস্থান কাঠামো এবং নিয়ন্ত্রণ ব্যবস্থায় এখনো সুস্পষ্ট নীতিমালার অভাব রয়েছে।

প্রধান অতিথি ড. মাহবুবুর রহমান বলেন, দেশের প্রতিটি জেলা ও উপজেলায় স্বাস্থ্যকেন্দ্রে পুষ্টিবিদ নিয়োগ জরুরি। তিনি পুষ্টি সমস্যা সমাধানে পুষ্টিবিদদের সঙ্গে সমন্বিতভাবে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।

ড. এস. কে. রায় বলেন, পুষ্টিবিদদের সরকারি নিবন্ধন এখন সময়ের দাবি। পাশাপাশি গবেষণায় আরও সম্পৃক্ত হয়ে স্বাস্থ্য খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখার আহ্বান জানান তিনি।

প্রফেসর লিয়াকত আলী বলেন, যেসব প্রতিষ্ঠানে খাদ্য ও পুষ্টি বিজ্ঞান বিভাগ রয়েছে, সেসব প্রতিষ্ঠানে অভিন্ন কারিকুলাম চালু করা উচিত। এতে পুষ্টিবিদদের দক্ষতা বৃদ্ধি ও প্রতিযোগিতা বাড়বে। একই সঙ্গে পেশায় আইনগত স্বীকৃতি প্রদান অত্যন্ত জরুরি বলেও তিনি মত দেন।

বৈঠকে ডায়েটিশিয়ান হিসেবে উপস্থিত ছিলেন তাসনিম হাসিন (কন্টিনেন্টাল হাসপাতাল), সৈয়দা লিয়াকত (NICVD), রেবেকা সুলতানা (পুষ্টিবিদ ফাউন্ডেশন), ইসরাত জাহান (সাজেদা ফাউন্ডেশন), শামসুন নাহার মহুয়া (প্রেসিডেন্ট, ANDSS), আয়েশা সিদ্দীকা (ইজি ডায়েট) এবং আখতারুন নাহার আলো।

অংশগ্রহণকারী বক্তারা নিজ নিজ ক্ষেত্রের অভিজ্ঞতা তুলে ধরে বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিত করেন এবং কার্যকর সমাধানের জন্য বাস্তবসম্মত প্রস্তাব উপস্থাপন করেন।

গোলটেবিল বৈঠক থেকে প্রধান সুপারিশসমূহ:

* পুষ্টিবিদদের জন্য সরকারি কাঠামোয় অফিসিয়াল পদ সৃষ্টি
* সমন্বিত ও স্ট্যান্ডার্ডাইজড কারিকুলাম প্রণয়ন
* প্রশিক্ষণ কাঠামো (Training Framework) উন্নয়ন
* পেশাগত স্বীকৃতি ও কর্মসংস্থান কাঠামো শক্তিশালী করা
* পুষ্টিবিদদের লাইসেন্সিং প্রক্রিয়াকে সরকারি আইনের আওতায় আনা

বৈঠকে বক্তারা আশা প্রকাশ করেন, এসব সুপারিশ বাস্তবায়নের মাধ্যমে দেশে পুষ্টি খাত আরও সুসংগঠিত হবে এবং জনস্বাস্থ্যের উন্নয়নে পুষ্টিবিদরা আরও কার্যকর ভূমিকা রাখতে পারবেন।

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ
SuMoTuWeThFrSa