ঢাকা
২৬ আগস্ট ২০২৬
শিরোনাম
মহানবী (সা.)-এর আদর্শ তরুণদের জন্য হতে পারে প্রেরণার উৎস: প্রধানমন্ত্রী সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার কবি নজরুল কলেজে ‘শ্রাবণ বরণ’ ঘনঘটা অনুষ্ঠিত রাজধানীতে সাড়ে ১১ হাজার ইয়াবাসহ মাদক সম্রাজ্ঞী গ্রেপ্তার জিম্মায় দেওয়ার ১২ দিনেই গাজীপুর সাফারি পার্কে ফিরল ‘সম্রাট-নিহারকলি’ নিরাপদ ও টেকসই মাছ উৎপাদনে গবেষণায় জোর দিতে হবে: গাকৃবি উপাচার্য ‘স্মার্ট ও গ্রিন ঢাকা’ গড়তে ডিএসসিসির ১,৯০৪ কোটি টাকার উন্নয়ন পরিকল্পনা ষষ্ঠ থেকে স্নাতক পর্যন্ত মেয়েদের উপবৃত্তি ফের চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর বাড়ির ছাদে ইয়াবা সেবনে বাধা দেওয়ায় রংপুরে চারজনকে হত্যা ভূরুঙ্গামারীতে জিপিএ-৫ পাওয়া ১০৫ শিক্ষার্থীকে সংবর্ধনা
Advertise with us

একদিনে ২৯ হাজার কোরআনের কপি বিতরণ করল সৌদি আরব

ধর্ম ডেস্ক
মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫   ৮২ বার পঠিত
একদিনে ২৯ হাজার কোরআনের কপি বিতরণ করল সৌদি আরব

একদিনে ২৯ হাজার কোরআনের কপি বিতরণ করেছে সৌদি আরব। দেশটির ইসলাম ও দাওয়াহ বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে কপিগুলো বিতরণ করা হয়।

রোববার জেদ্দায় বাদশাহ আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে আগত ওমরাহ পালনকারীদের মাঝে এই কপিগুলো বিতরণ করা হয়।

সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, রমজান মাসে ওমরায় আগতদের মাঝে আরবি এবং অন্যান্য ভাষায় ২৯,০০০ কোরআনের কপি বিতরণ করেছে মন্ত্রণালয়। মদিনার কিং ফাহাদ প্রিন্টিং কমপ্লেক্স থেকে এই কপিগুলো ছাপানো হয়েছে।

ওমরাহ পালন করতে আসা ইবাদত পালনকারী সৌদি আরব পৌঁছে আনন্দ প্রকাশ করেছেন। একইসঙ্গে তারা উষ্ণ অভ্যর্থনার প্রশংসা করেছেন এবং ইসলাম ও মুসলমানদের সেবায় সৌদি নেতৃত্বের প্রচেষ্টার প্রশংসা করেছেন।

কোরআনের কপি উপহার পেয়ে অনেকে আনন্দ প্রকাশ করে বলেছেন, কোরআনের কপি মূল্যবান উপহার। এটি দেশে ফিরে যাওয়ার পরও সাথে থাকবে।

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ
SuMoTuWeThFrSa