ঢাকাই সিনেমার আলোচিত অভিনেত্রী পরীমনির জন্মদিন মানেই বিশেষ আয়োজন। প্রতিবছরই নানা আয়োজনে দিনটি উদযাপন করেন তিনি। তবে এবার জন্মদিনের সাজসজ্জায় ছিল ভিন্নতা।পুরো আয়োজন সাজানো হয়েছে শিউলি ফুলের আবহে।শরতের এই ফুল ঘিরে তৈরি হয়েছে নান্দনিক পরিবেশ। আর পরীমনির জন্মদিনে তাকে শুভেচ্ছা জানাতে হাজির ছিলেন তার প্রিয়জনেরা।এই আয়োজনে উপস্থিত হয়ে পরীমনিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন আলোচিত মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলম।
সেখানে বেশ কিছু সময় কাটানোর পাশাপাশি পরীমনির সঙ্গে খোশগল্পে মেতে ওঠেন তিনি।শিউলি ফুলের ঘ্রাণে মাতোয়ারা পরীমনির জন্মদিনে মেঘনা আলম এসেছিলেন বসন্তের ছোঁয়া নিয়ে। তার পরনে ছিল হলুদ রঙের শাড়ি, গলায় মুক্তার মালা ও হাত ভর্তি নানা রঙের চুড়ি।আলাদা করে খুব সহজেই সবার নজড় কেড়েছেন মেঘনা আলম।


মন্তব্য করুন