ঢাকা
২৭ আগস্ট ২০২৬
শিরোনাম
‎মিলাদুন্নবীতে দুই সংগঠনকে আমন্ত্রণ না দেয়ার অভিযোগ কবি নজরুল কলেজ প্রশাসনের বিরুদ্ধে নেপালে আকস্মিক বন্যা ও পাহাড়ধসে নিহত বেড়ে ১৫৭ সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের মরদেহ আসবে বৃহস্পতিবার ভয়াবহ বন্যায় তছনছ নেপালের রসুয়া, নিহত বেড়ে ৯৫, নিখোঁজ কয়েকশ পর্যটক কবি নজরুল কলেজে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল ঝালকাঠির ১২৫ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক, শূন্য সহকারী শিক্ষকের ২৮৭ পদ জাকসুর উদ্যোগে প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ ও চিকিৎসা সরঞ্জাম বিতরণ অনুষ্ঠিত মহানবী (সা.)-এর আদর্শ তরুণদের জন্য হতে পারে প্রেরণার উৎস: প্রধানমন্ত্রী সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার কবি নজরুল কলেজে ‘শ্রাবণ বরণ’ ঘনঘটা অনুষ্ঠিত
Advertise with us

আল্লাহর নৈকট্য লাভের অনন্য উপায় এতেকাফ

ধর্ম ডেস্ক
শুক্রবার, ২১ মার্চ ২০২৫   ৭৪ বার পঠিত
আল্লাহর নৈকট্য লাভের অনন্য উপায় এতেকাফ

মহান আল্লাহর এক অনন্য দান এতেকাফ। এর মাধ্যমে মুমিন বান্দা মহান আল্লাহর অধিক নৈকট্য লাভ করতে পারে এবং তার মেহেরবান মালিকের কাছে নিজের পূর্ণ গোলামী, বিনয়- নম্রতা ও অসহায়ত্বকে পেশ করতে পারে। তার রহমতের দুয়ারে রহমতের ভিখারি হয়ে বিরামহীন কড়া নাড়তে পারে। তাই এতেকাফ ছিল প্রিয় নবীর (সা.) প্রিয় আমল।

রাসুল সাঃ নিজে রমজানের শেষ দশকে এতেকাফ করতেন এবং সাহাবায়ে কেরামকে উৎসাহিত ও অনুপ্রাণিত করতেন। মদীনায় হিজরতের পর থেকে মৃত্যু পর্যন্ত প্রতি বছরই নবিজি (সা.) এতেকাফ করেছেন। অবশ্য জিহাদের সফরে থাকায় এক বছর এতেকাফ করতে পারেননি তাই পরবর্তী বছর ২০ দিন এতেকাফ করেছেন। আরেক বছর বিশেষ কারণে রমজানে এতেকাফ না করায় শাওয়ালে কাজা করেছেন। যে বছর তিনি ইন্তেকাল করেন সে বছর তিনি ২০ দিন এতেকাফ করেছেন।

এতেকাফের ফজিলত

১. রমজানের শেষ দশকের এতেকাফ শবে কদরের ফজিলত পাওয়ার অপূর্ব মাধ্যম বটে।

২. এতেকাফকারীর দিবা-রাত্রি ২৪ ঘণ্টা ইবাদত হিসাবে গণ্য হয়ে থাকে। যদিও সে প্রয়োজনীয় আমলগুলো করার পর অবসর সময়ে কোনো আমল না করে থাকুক।

৩. এতেকাফকারী অনেক সংখ্যক গুনাহ থেকে বেঁচে থাকে।

৪. সুন্নত এতেকাফের মাধ্যমে আল্লাহ তাআলার এমন নৈকট্য অর্জিত হয়, যা অন্য কোনো ইবাদতের দ্বারা হয় না। ১২ ঘণ্টা রোজা রাখার দ্বারা যেরূপ ফেরেস্তাদের সাদৃশ্যতা অবলম্বন করা হয়ে থাকে, ঠিক তদ্রুপ ২৪ ঘণ্টা এতেকাফের দ্বারাও ফেরেস্তাদের সাদৃশ্যতা অবলম্বন করা হয়।

৫. এতেকাফ গুনাহমাফীর সুন্দরতম মাধ্যম।

৬. আল্লাহকে সন্তুষ্ট করানো তথা তার সঙ্গে গভীর মুহাব্বত তৈরি করার উত্তম উপায়।

৭. এতেকাফ অবস্থায় বান্দা আল্লাহর দরবারে হাযির থাকে, এজন্য খোদার কাছেও তার অনেক মূল্য রয়েছে। আল্লাহর কাছ থেকে ক্ষমা পাওয়া ও রহমতের দৃষ্টি পড়া, মায়া-মমতা লাভ করার বেশি সম্ভাবনা থাকে। আল্লাহপাক নিজ অনুগ্রহে সমস্ত এতেকাফকারীর এসব ফজিলত ও ফায়দা লাভ করার তাওফীক দিন। আমীন!

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ
SuMoTuWeThFrSa